Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: গ্যালারির সমর্থক থেকে টিম ইন্ডিয়ার সদস্য, চিপকে বৃত্তপূরণের গল্প শোনালেন অশ্বিন

বিশ্বকাপের ভারতীয় দলে তাঁর অন্তর্ভুক্তিটা অনেকটা কাকতালীয়। অক্ষর প্যাটেল শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে যাওয়ায় দরজা খুলে যায় একদা ব্রাত্য থাকা অশ্বিনের কাছে। রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে অশ্বিনেরই ঘরের মাঠে অভিযান শুরু করছে ভারতীয় দল। স্বভাবতই তামিল স্পিনার বেশ নস্টালজিক।

গ্যালারির সমর্থক থেকে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সদস্য। চিপকেই যেন বৃত্তপূরণ হল রবিচন্দ্রন অশ্বিনের। একটা সময় এই মাঠে বাবার হাত ধরে আসতেন ভারতীয় দলের খেলা দেখতে। এরপর বল হাতে নেমেছেন। এবার বিশ্বকাপের দলে। রবিবার অজিদের বিরুদ্ধে ঘরের ছেলের স্পিনের ভে‌লকি দেখার অপেক্ষায় গোটা চেন্নাই।

রবি

ম্যাচের আগেরদিন স্মৃতির সরণিতে ভাসছেন অশ্বিন। ফিরে গেলেন অতীতেত স্মৃতিতে। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাতকারে ভারতীয় দলেল তারকা স্পিনার বলেন, 'চিপকের সঙ্গে আমার প্রথম স্মৃতি ১৯৯১ সা‌লে। বাবার সঙ্গে ভারত ব‌নাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ দেখতে এসেছিলাম। এরপর এই মাঠে অনেকবার খেলেছি পাঁচ উইকেট

নিয়েছি, ম্যাচের সেরা হয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এই মাঠে অনেক বিশেষ স্মৃতি আছে।'
অশ্বিনের ক্রিকেট কেরিয়ারের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে আছে চিপক স্টেডিয়াম। নিজের শহরে, চেনা পরিবশে দাঁড়িয়ে বেশ নস্টালজিক অশ্বিন। তামিল স্পিনারের কথায়, 'প্রত্যেকের কাছে নিজের জন্মভূমি স্পেশ্যাল। আমার কাছেও তাই। আমার ক্রিকেট কেরিয়ারের যাত্রাপথও এই শহর থেকে শুরু হয়েছিল। এই শহরের ক্রিকেট খেলার মাঠ, চায়ের দোকান, সমুদ্র সৈকত সবকিছুই আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে।'


একইসঙ্গে অশ্বিন বলেছেন, 'যখন ছোটবেলায় প্রথম ক্রিকেট খেলতে শুরু করি, একটাই স্বপ্ন ছি‌ল বড় হয়ে ভারতের জার্সিতে এই মাঠে একটা ম্যাচ খেলব, চিপকের এই বিশেষ ম্যাচে।এই শহরে আমার প্রিয় জায়গা সমুদ্র সৈকত। এত বড় বিস্তৃত সৈকত খুব একটা দেখা যায় না।'

চিপকের উইকেট চিরকালই স্পিনারদের বাড়তি সাহায্য করে। ফলে অজি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ভালো ট্র্যাক রেকর্ড রাখা অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে তাঁর ঘরের মাঠে একাদশে রাখা হতে পারে।

ভারতীয় দলের অনুশীলন দেখলে সেই আভাসই পাওয়া যাচ্ছে। অশ্বিন নেটে দীর্ঘক্ষণ বোলিং করেছেন। শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, শার্দুল ঠাকুরদের বিরুদ্ধে বল করছেন। এমনকি নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিংও করেন অশ্বিন। প্রথমে থ্রোডাউন সামলালেন। তারপর তিনি ব্যাট করলেন ভারতীয় দলের বোলারদের পাশাপাশি স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধে। ঘরের ছেলেই অজিদের বিরুদ্ধে কঠিন ম্যাচে রোহিত-রাহুলের তুরুপের তাস হতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+