ICC World Cup 2023: বিশ্বকাপ ট্রফি নিয়েই মোদীর রেস্তরাঁয় কামিন্স! সবরমতীতে মিল পেলেন সিডনি হারবারের সঙ্গে
ICC World Cup 2023: অস্ট্রেলিয়া ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জিতেছে আমেদাবাদে ফাইনালে ভারতকে হারিয়ে। তারপরই জোর বিতর্ক শুরু হয়েছে একটি ছবিকে কেন্দ্র করে। প্রবল সমালোচনা হচ্ছে মিচেল মার্শকে নিয়ে।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে ভাইরাল ছবিটিতে দেখা গিয়েছে গ্লাসে পানীয় নিয়ে বিশ্বকাপ ট্রফির উপর পা দিয়ে বসে ছবি তুলতে। মার্শকে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। এরই মধ্যে কাপ জয়ের পরের দিন বিশ্বকাপ ট্রফি নিয়েই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে দেখা গেল ফুরফুরে মেজাজেই।

বিশ্বকাপ ফাইনালের আগে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত আদালাজ স্টেপওয়েলে স্টিল ও ভিডিও ছবি তোলা হয়েছিল রোহিত শর্মা ও প্যাট কামিন্সের। প্রথামাফিক বিশ্বকাপ জয়ের পরদিন যে শহরে ফাইনাল হয় সেখানকারই বিখ্যাত কোনও জায়গায় ট্রফি নিয়ে ফোটোশ্যুট হয় বিজয়ী দলের অধিনায়কের। আমেদাবাদের বিখ্যাত সবরমতী নদীতেই চলল সেই পর্ব।
কলকাতায় যেমন ভাগীরথীর বুকে ফ্লোটেল রয়েছে, তেমনই সবরমতী নদীতে রয়েছে ভাসমান একটি রেস্তরাঁ। আজ সেখানেই দেখা মিলল প্যাট কামিন্সের। সকালেই তিনি হাজির হয়ে যান সবরমতী নদীর ধারে। সেখানে ভাসমান রেস্তরাঁর নাম হলো অক্ষর রিভার ক্রুজ। সেখানেই চলল ফোটোসেশনের পর্ব।
অক্ষর ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের অধিকর্তা সুহাদ মোদী সাংবাদিকদের বলেন, আইসিসি যে সবরমতী নদীকেই বেছে নিয়েছে অফিসিয়াল ফোটোশ্য়ুটের জন্য তা আমাদের কাছে অত্যন্ত গর্বের। ক্রুজের আপার ডেকে ট্রফি নিয়ে নানা পোজ দিয়েছেন কামিন্স। তাঁর জন্য ছিল রকমারি পদের বন্দোবস্তও।
কামিন্স যেখানে দাঁড়িয়ে ট্রফি নিয়ে ছবি তোলেন তার পিছনেই বিখ্যাত অটল ব্রিজ। ক্রুজ ভেসেলের ব্যবস্থাপনা দেখে কামিন্স উচ্ছ্বাসও প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। সবরমতী নদী ও অটল ব্রিজ সংক্রান্ত বিস্তারিত তথ্যও কামিন্সকে জানানো হয়। কামিন্স জানান, এই জায়গাটির সঙ্গে সিডনি হারবারের মিল রয়েছে।
উল্লেখ্য, গত বছরই ৩০০ মিটার লম্বা অটল ব্রিজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে পথচারী ও সাইক্লিস্টদের কথা মাথায় রেখে। সেতুর নামকরণ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications