ICC World Cup 2023: বাবরদের মেনু থেকে বাদ বিফ, পাকিস্তান দলের খাদ্য তালিকায় আছে জিভে জল আনা পদ
ভিসা সমস্যা কাটিয়ে বুধবার রাতেই ভারতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজম বাহিনিকে নিজামের শহর হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনাও জানানো হয়েছে। কিন্তু প্রতিবেশি রাষ্ট্রে বিশ্বকাপে খেলতে এসে পছন্দের খাবার বিফ পাবেন না পাক ক্রিকেটাররা। যদিও পাকিস্তান দলের রসনা তৃপ্তিতে খামতি রাখেনি হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী ভারতের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপে অংশগ্রহণকারী সবকটি দলের জন্যই গরুর মাংস বরাদ্দ থাকছে না। তাই ডায়েট চার্টে কিছু বিশেষ খাওয়ারের ব্যবস্থা করতে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। বিফ না থাকায় বিকল্প খাবারেই রসনা তৃপ্তি করতে হবে বাবর বাহিনিকে।

পাকিস্তান দলের খাবারের দিকে বিশেষ নজর রাখা হয়েছে। তবে নির্দেশিকায় বলা হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনও দলকেই গরুর মাংস দেওয়া হবে না। তাহলে বাবরদের খাদ্যতালিকায় থাকছে কি? জানা গেছে, বাবরদের খাদ্যতালিকায় রয়েছে মুরগির মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস ও মাছ এবং বিভিন্ন রকমের স্যালার্ড।
খেলা চলাকালীন সাজঘরে পাকিস্তানের ক্রিকেটারেরা কী খাবেন তারও একটি তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে রয়েছে, বাসমতী চালের ভাত, নিরামিশ পোলাও এবং স্পাগেটি ইন বোলোগনিস সস। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত বছর পরে ভারতে এসেছে পাকিস্তান। ২০১৬ সালের দলে যাঁরা ছিলেন তাঁদের প্রায় কেউই নেই এই দলে। আঘা সলমন ও মহম্মদ রিজওয়ান ছাড়া বাকি সবাই এই প্রথম ভারতে এসেছেন।

গতকাল রাতে ভিসার হায়দরাবাদে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। হায়দরাবাদে নামার পর বাবর আজম ও তার দলকে সমর্থকরা উচ্ছ্বসিত স্বাগত জানায়। হোটেলে পৌঁছানোর পর পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের এক এক জনের গলায় গেরুয়া, নীল, সবুজ, এক এক রকম শাল চাপিয়ে এবং সুগন্ধি ছিটিয়ে তাদের স্বাগত জানানো হয়।
পরিবেশ পরিস্থিতির সঙ্গে ধীরে ধীরে সহজ হয়ে ওঠেন পাকিস্তানের ক্রিকেটার দল।পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড় সোশ্যাল মিডিয়ায় তাদের এই বিপুল সংবর্ধনায় খুশি প্রকাশ করেছেন। শুধু তাই নয় পাকিস্তানের খেলোয়াড়দের জন্য হায়দরাবাদে কিছু চমৎকার রান্নার আয়োজন করা হয়, ভারতের খাবার মন জিতে নেয় পাক ক্রিকেটারদের।সামাজিক মাধ্যমে তার ভূয়সী প্রশংসাও করেন পাকিস্তানী ক্রিকেটাররা।

বুধবার রাতে ভারতে এসেঅই বৃহস্পতিবার থেকে অনুশীলনে নেমে পড়ে পাকিস্তান দল। শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে পাক দল। এই ম্যাচ হবে ক্লোজ ডোর।












Click it and Unblock the Notifications