ICC CWC 2023: পাপনের ভোকাল টনিকেও ঘুম ভাঙল না শাকিবদের, ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরছে পাকিস্তান?

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলের বাস্তবে কোনও চান্স নেই। সরু সুতোয় ঝুলছে দুই দল স্রেফ অঙ্কের নানা জটিল নিয়মে। তবে আজ ইডেনে জয়ের সরণিতে ফিরতে চলেছে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২০৪ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম নিলেন তিনটি করে উইকেট।

ICC CWC 2023: পাপনের ভোকাল টনিকেও ঘুম ভাঙল না শাকিবদের

২.৪ ওভারে ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ২৩ রানে পড়ে তৃতীয় উইকেট। সেখান থেকে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস ও মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহকে এদিন ব্যাটিং অর্ডারে উপরে তুলে নিয়ে আসা হয়েছিল। কিন্তু টপ অর্ডারে দ্রুত উইকেট হারানোর রোগ এদিনও সারল না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বাকি তিনটি ম্যাচে বাংলাদেশকে ভালো খেলার অনুরোধ করেছিলেন। দলের মনোবল চাঙ্গা করার চেষ্টাও যে বিফলেই গেল আজ ইডেনে টাইগারদের পারফরম্যান্সে সেটাই স্পষ্ট। পাওয়ারপ্লে-র প্রথম ১০ ওভারে রান ওঠে ৩৭, তিন উইকেট খুইয়ে। মাঝের ৩০ ওভারে ৪ উইকেটে ১৫১।

ICC CWC 2023: পাপনের ভোকাল টনিকেও ঘুম ভাঙল না শাকিবদের

মাহমুদুল্লাহ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন। এদিন ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে সর্বাধিক ৭০ বলে ৫৬ রান করলেন। শাকিব আল হাসান ৬৪ বলে ৪৩, লিটন দাস ৬৪ বলে ৪৫, মেহিদি হাসান মিরাজ ৩০ বলে ২৫ রান করেন। এই চার ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের রান পাননি। বিশ্বকাপে বাংলাদেশই একমাত্র দল যাদের শতরানের পার্টনারশিপ নেই।

শাহিন শাহ আফ্রিদি ১টি মেডেন-সহ ৯ ওভারে ২৩ রান খরচ করে নিলেন তিন উইকেট। ১টি মেডেন-সহ ৮.১ ওভারে ৩১ রানের বিনিময়ে তিন উইকেট ঝুলিতে পুরেছেন মহম্মদ ওয়াসিম। হ্যারিস রউফ ৮ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন। ১০ ওভারে ৪৪ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছেন ইফতিখার আহমেদ। উসামা মীর ১০ ওভারে ৬৬ রানে তিনি ১ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+