Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপের মাঝপথেই বড় সিদ্ধান্ত বোর্ডের, দিল্লি-মুম্বইয়ের ম্যাচে বন্ধ আতশবাজি প্রদর্শনী

বিশ্বকাপের ম্যাচ শেষে দেশের বিভিন্ন স্টেডিয়ামে দেখা যাচ্ছে আতশবাজির প্রদর্শনী। ওয়াংখেড়ে হোক বা ফিরোজ শাহ কোটলা বা লখনউয়ের একানা স্টেডিয়ামে ম্যাচ শেষে বাজির রোশনাই চোখে পড়ার মতো। কিন্তু বিশ্বকাপের বাকি ম্যাচগুলি থেকে বাজি প্রদর্শনী থেকে পিছিয়ে এল বিসিসিআই। তবে সব ভেন্যু থেকে নয়, শুধুমাত্র মুম্বই এবং দিল্লি থেকেই।

শীত এখনও পুরোপুরি আসেনি। এরইমধ্যে পরিবেশ দূষণের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে মুম্বই এবং দিল্লিতে। এই পরিস্থিতিতে মুম্বই হাইকোর্টের পক্ষ থেকে একটি সুয়ো মোটো জারি করা হয়েছে। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ সচেতনতার জন্যই দিল্লি এবং মুম্বই শহরে কোনও ম্যাচেই আর আতশবাজির প্রর্দশনী হবে না।

ICC World Cup 2023

বৃহস্পতিবার মুম্বইতে ভারত খেলতে ‌নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আগামী সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশ খেলতে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই দুটি ম্যাচের শেষে কোনও রকম আতশবাজি প্রদর্শন হবে না। বিসিসিআই সচিব জয় শাহ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমি বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে কথা বলেছি, পরিবেশ দূষণ সংক্রান্ত কারণে মুম্বই এবং দিল্লির বাকি ম্যাচ গুলোতে কোনও রকম আতশবাজির প্রদর্শন হবে না।'

একইসঙ্গে বোর্ড সচিব উল্লেখ করেছেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময়ই পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন। এরসঙ্গে সমর্থকদের স্বার্থ জড়িয়ে থাকে। বিসিসিআই অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছে দিল্লি এবং মুম্বই শহরের বায়ুদূষণ নিয়ে।ক্রিকেটীয় উদযাপন উপযুক্ত পদ্ধতি মেনেই হবে। সেখানে কারোর স্বার্থ যাতে বিঘ্ন না ঘটে সেইদিকে দৃষ্টি রাখা হবে।'

ছবি সৌজন্য পিটিআই

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুসারে মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে দূষণের মাত্রা নির্ধারিত সূচকের থেকে ২৬০ বেশি ছিল। অন্যদিকে শীত শুরু হওয়ার আগেই দিল্লির অবস্থাও উদ্বেগজনক। ভারতের বড় শহরগুলিতে অতিরিক্ত দূষণের ঘটনা অবশ্য নতুন নয়।

দিল্লিতে প্রতি বছরই শীত পড়ার সময় দূষণ বেড়ে যায়। গত বছর ভারতের একটি টেস্ট ম্যাচের সময় দূষণ এতটাই বেড়ে গিয়েছিল যে ক্রিকেটারদেরও মাস্ক পরে থাকতে হচ্ছিল। মুম্বইয়ের বর্তমান পরিস্থিতি চিন্তায় রেখেছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও। তিনি বিমান থেকে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

ICC World Cup 2023

চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ছ'টি ম্যাচের ছ'টিতেই জিতেছে। দল যেমন ফর্মে রয়েছে, তেমনই ব্যাট হাতে রান পাচ্ছেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে হিটম্যানের ৮৭ রানের ইনিংসের প্রশংসা করেছেন প্রাক্তনীরা। এবার ঘরের মাঠে খেলতে নালমছেন রোহিত।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+