Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: কলকাতাতেই দাদার কীর্তিকে স্পর্শ রোহিতের, লয়েড-পন্টিংদের সঙ্গে এক আসনে বসার হাতছানি

চলতি বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে ভারতীয় দ‌ল। একদিনের বিশ্বকাপে রোহিতদের অশ্বমেধের ঘোড়া ছুটছে। চে‌ন্নাই থেকে কলকাতা টিম ইন্ডিয়ার জয়যাত্রা অব্যাহত। সেইসঙ্গে একাধিক কেরর্ডও গড়ছে ভারত। দলগত এবং ব্যক্তিগত উভয়ক্ষেত্রেই মাইলস্টোন সৃষ্টি করছে মেন ইন ব্লু। ব্যতিক্রম হল না কলকাতাতেও। তিলোত্তমায় এসে দাদার কীর্তিকেই ছুঁয়ে ফেললেন রোহিত।

রবিবার দক্ষিণ আফ্রিকাকে বিরাট ব্যবধানে হারায় ভারতীয় দল। সেই সঙ্গেএই নিয়ে চলতি বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতলো অধিনায়ক রোহিতের দল। এটি ভারতীয় দলের এক বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। এর আগে সৌরভের নেতৃত্বে বিশ্বকাপে ভারতীয় দল ২০০৩ বিশ্বকাপে টানা আটটি ম্যাচে জয় পেয়েছিল।

ICC World Cup 2023

এই রেকর্ডটি এতদিন এককভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের ছিল ২০০৩ সালে। দাদারই ঘরের মাঠে সেই রেকর্ড ছুঁয়ে ফেললো এই ভারতীয় দল। সেবার অবশ্য ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বিশ্রীভাবে।

গ্রুপ পর্বে ভারতীয় দলের শেষ ম্যাচ রয়েছে আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে টানা ৯টি ম্যাচে জয় পাবে টিম ইন্ডিয়া।চলতি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচে হারায় অস্ট্রেলিয়াকে।এরপর দ্বিতীয় ম্যাচে পরাজিত করে আফগানিস্তানকে। তৃতীয় ম্যাচ ছিল হাইভোল্টেজ। সেই ম্যাচে পাকিস্তানকে হেলায় হারায় টিম ইন্ডিয়া। চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পায় রোহিত ব্রিগেড। পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে ভারত।

ষষ্ঠ ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। লখনউতে অল্প রান করেও সেই ম্যাচে জয় হাসিল করে ভারত। সপ্তম ম্যাচে শ্রীলঙ্কা এবং অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজ জয় তুলে নেয় রোহিতের দল।ভারতীয় দল প্রোটিয়াবাহিনীকে হারিয়ে গ্রুপ শীর্ষেই শেষ করল। তারা সম্ভবত প্রথম সেমিফাইনাল মুম্বইতে খেলবে অন্য গ্রূপের চার নম্বর দলের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ইডেনে।

এরআগে ২০১৫ সালে বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতেছিল ভারত। কিন্ত সেমিফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ধোনির দল। এবার কিন্তু যা ছন্দে আছে ভারত, তাতে হারের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবু রোহিতরা সাবধানী।

আরও একটি রেকর্ড অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য। এখনও পর্যন্ত বিশ্বকাপ অপরাজিত ভাবে জিতেছে দুটি দল ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া।১৯৭৫ প্রথম বিশ্বকাপে একটা ম্যাচও না হেরে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ক্লাইভ লয়েডের সেই ক্যারিবিয়ান দল। ১৯৭৯ সালে একই ঘটনার পুনরাবৃত্তি।
২০০৩, ২০০৭ বিশ্বকাপেও পন্টিংয়ের অস্ট্রেলিয়া ছিল অপ্রতিরোধ্য। সে বারও একটি ম্যাচও না হেরে অজিরা জিতেছিল বিশ্বকাপ। লয়েডের দলের মতোই দুই বিশ্বকাপে অপরাজেয় থেকে বিশ্বজয়ী হওয়ার কৃতিত্ব পন্টিংদেরও আছে।

এবারও কী সেই রেকর্ড স্পর্শ করতে পারবেন রোহিত-বিরাটরা। কাপ জিততে এখনও বাকি তিন ম্যাচ। এই তিনটি ম্যাচ জিতলেই শুধু তৃতীয়বার বিশ্বকাই জিতবে না ভারত, একই তৃতীয় দল হিসাবে অসাধারণ রেকর্ডও সৃষ্টি করবে। লয়েড, পন্টিংয়ের তালিকাতে নাম লেখানোর সুবর্ণ সুযোগ রোহিতের সামনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+