Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: ইডেনের রূপে মোহিত কালারফুল মদন বললেন ওহ লাভলি! পাকিস্তানকে কটাক্ষ, বাংলাদেশকে সমর্থন

ICC CWC 2023: ইডেন গার্ডেন্সে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ হচ্ছে। বাংলাদেশ খেলছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। গ্যালারি ফাঁকা। ক্লাব হাউসেও সেভাবে নেই হেভিওয়েটদের উপস্থিতি।

যদিও মদন মিত্রকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে সেল্ফি তোলার হুড়োহুড়ি লক্ষ্য করা গেল। রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও যুবকল্যাণ, পরিবহন দফতরের মন্ত্রিত্ব সামলেছেন। এখন কামারহাটির বিধায়ক মদন। ইডেনে এসেছিলেন নাতিকে সঙ্গে নিয়ে।

ICC CWC 2023: ইডেনের রূপে মোহিত কালারফুল মদন বললেন ওহ লাভলি!

ইডেনে লোকাল ক্রিকেট লিগের খেলা হোক, কিংবা আইপিএল। মদন মিত্র মাঠে না এলে কোনওকিছুই পরিপূর্ণ হয় না। যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন, ময়দানের জন্য এত কাজ করেছেন যে তাঁর নামই হয়ে গিয়েছিল ময়দান-মিত্র মদন! ইডেন বিশ্বকাপের জন্য সেজে ওঠার পর আজই প্রথম ক্রিকেটের নন্দনকাননে পদার্পণ মদনের।

কিছুদিন আগে পুজো উদ্বোধনের সময় মদনের ওহ লাভলি ব্র্যান্ডের জনপ্রিয়তার কথা শোনা গিয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। নবরূপে সজ্জিত ইডেন দেখে মদন বললেন, এলইডি আলো-সহ যেভাবে সাজানো হয়েছে তাতে ইডেনের চেহারাই পাল্টে গিয়েছে। পুরো যেন পাঁচতারা হোটেল। একটাই কথা বলতে ইচ্ছা করছে ওহ লাভলি!

বাবর আজমের পাকিস্তান আজই কলকাতায় পৌঁছেছে। বিশ্বকাপ থেকে কার্যত ছুটি হয়ে গিয়েছে পাকিস্তানের। পাকিস্তান দলকে কটাক্ষ করে মদন বলেন, শুধু টিম নয়, ওদের দেশটাই টুকরো হয়ে গিয়েছে। ইমরান খান, জাভেদ মিয়াঁদাদরা আগে কলকাতায় এলে রাস্তায় ক্রিকেটপ্রেমী, পুলিশ মিলিয়ে ১ লাখ লোক দাঁড়িয়ে থাকতেন। এখন পাকিস্তানকে এলি-তেলিরাই হারিয়ে দিচ্ছে।

ICC CWC 2023: ইডেনের রূপে মোহিত কালারফুল মদন বললেন ওহ লাভলি!

ইডেনে আজকের পর ৩১ অক্টোবরও ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেদিন প্রতিপক্ষ পাকিস্তান। মদনের সাফ কথা, আমি বাংলাদেশকে সমর্থন করি। চাই বাংলাদেশ ফাটিয়ে খেলুক, জিতুক। কলকাতা বাংলাদেশের সঙ্গে রয়েছে। বাংলাদেশকে সমর্থন করি কারণ, আমরা সকলেই বাংলায় গান গাই, বাংলায় কথা বলি। আমাদের মাতৃভাষা বিশ্বে জনপ্রিয়। সেটা বাংলাদেশ না থাকলে হতো না। আমার বাংলা, আমাগো বাংলা, ইন্ডিয়া ইজ গ্রেট।

বাংলাদেশের জয় বাংলার জয়, বাঙালির জয় বলেও মন্তব্য করেছেন মদন। যদিও নেদারল্যান্ডসের বিরুদ্ধে আপাতত বেশ চাপেই রয়েছে শাকিব আল হাসানের দল। নেদারল্যান্ডস টস জিতে ব্যাট করতে নেমে ২২৯ রান তুলেছে। জবাবে ১৭.৪ ওভারে ৭০ রানের মধ্যেই ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+