ICC CWC 2023: সচিন-ধোনিদের টপকে গেলেন, আইসিসি ইভেন্টে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়লেন কোন ভারতীয় ক্রিকেটার?

বিশ্বকাপ মানে শুধু জয় পরাজয় বা কাপ জেতার লড়াই নয়। মেগা এই ইভেন্টের সঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড ও ‌পরিসংখ্যান। পুরানোদের সরিয়ে রেকর্ডের পাতায় নাম তুলে নেন নতুনরা। আবার অনেকক্ষেত্রে প্রতিটি বিশ্বকাপে গড়ে উঠে একাধিক নতুন রেকর্ড। বর্তমান ভারতীয় দলে একাধিক ক্রিকেটার আছেন যারা ইতিপূর্বে শুধু একদিনের বিশ্বকাপ নয় টিম ইন্ডিয়ার জার্সিতে অংশ নিয়েছেন আরও একাধিক আইসিসি টুর্নামেন্টে?

কিন্তু জানেন কি ভারতীয় দলের হয়ে আইসিসি টুর্নামেন্টে সবথেকে বেশি ম্যাচ জয়ের নজির কোন ক্রিকেটারের আছে? তালিকায় আছে সচিন, ধোনি, কোহলি, অশ্বিন, রোহিতের মতো একাধিক ক্রিকেটার। তাঁদের প্রত্যেকের আইসিসি টুর্নামেন্টে ম্যাচ জয়ের পরিসংখ্যান তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ICC World Cup 2023

১৯৯২ থেকে ২০১১, পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন সচিন তেন্ডুলকর। সেইসঙ্গে একাধিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নিয়েছেন মাস্টারব্লাস্টার। নিজের কেরিয়ারে আইসিসি ইভেন্টে মোট ৩৫টি ম্যাচ জিতেছেন সচিনচ। ভারতীয়দের মধ্যে পাঁচ নম্বরে আছেন সচিন।

সচিনের সঙ্গে যুগ্মভাবে আছেন অশ্বিনও। ২০১১ সালে বিশ্বকাপজয়ী সদস্য এই নিয়ে তিনটি একদিনের বিশ্বকাপ খেলছেন। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে খেলেননি অশ্বিন। একইসঙ্গে ২০২২ সালের টি২০ বিশ্বকাপ সহ আরও একাধিক আইসিসি ইভেন্টে অংশ নিয়েছেন ভারতীয় দলের এই স্পিনার। তাঁর ম্যাচ জয়ের সংখ্যা ৩৫।

ICC World Cup 2023

চতুর্থ স্থানে আছেন যুবরাজ সিং। ২০০৩ সালে প্রথম একদিনেক বিশ্বকাপ খেলেন যুবি। এরপর ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য যুবরাজ আইসিসি ইভেন্টে জিতেছেন ৪৭টি ম্যাচ। ২০১১ সালে বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের খেতাবও জিতেছিলেন যুবি।

তালিকায় তৃতীয় স্থানে আছেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০১১ সালে বিশ্বকাপে খেলার সুযোগ পাননি। তবে এই নিয়ে তিনটি একদিনের বিশ্বকাপ খেলছেন হিটম্যান। ২০০৭ সালে ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রোহিত। এখনও পর্যন্ত রোহিত জিতেছেন ৫০টি আইসিসি ইভেন্টের ম্যাচ। অর্থ্যাত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন হিটম্যান।

তালিকায় ২ নম্বরে আছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে একদিনের বিশ্বকাপে প্রথম আইসিসি ইভেন্টে মাঠে নামেন ধোনি। এরপর ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয়ী দলের অধি‌নায়ক তিনি। ২০১৩ সালে তাঁর নেতৃত্বেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি‌ল ভারত। এরপর ধোনি খেলেছেন ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপ। ধোনি আইসিসি টুর্নামেন্টে ম্যাচ জিতেছেন ৫২টি।

ICC World Cup 2023

এখন প্রশ্ন উঠছে এই তালিকায় শীর্ষে কে? এখানেও রেকর্ড গড়েছেন কিং কোহলিই। ২০১১ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তথা প্রাক্তন ভারত অধিনায়ক এখনও পর্যন্ত ৫৩টি আইসিসি ইভেন্টের ম্যাচ জিতেছেন।এথনও পর্যন্ত চারটি একদিনের বিশ্বকাপে অংশ নিয়েছেন কোহলি। রেকর্ডের আরও এক নাম যেন এখন কোহলি।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+