ICC CWC 2023: আফগানিস্তান-বধ সেরেই ভারতের ভাবনায় পাকিস্তান দ্বৈরথ, রোহিতরা নিচ্ছেন কোন রণকৌশল?

ICC CWC 2023: বিশ্বকাপে শনিবার ভারত-পাকিস্তান দ্বৈরথ। আফগানিস্তানের বিরুদ্ধে আজ দিল্লিতে ১৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে পাকিস্তানকে সরিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ভারত।

রেকর্ডের ফুলঝুরি ছুটিয়ে শতরান হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা। দিল্লিতে, নিজের শহরে ৫০ ওভারের বিশ্বকাপের ম্যাচ শেষবার খেলতে নেমে দুরন্ত অর্ধশতরান উপহার দিয়ে অপরাজিত থাকলেন বিরাট কোহলি।

ICC CWC 2023: আফগানিস্তান-বধ সেরেই ভারতের ভাবনায় পাকিস্তান দ্বৈরথ

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে পাক দ্বৈরথের আগে আত্মবিশ্বাসী বিশ্বের ১ নম্বর ওডিআই দল ভারত। রোহিত আজ ম্যাচের পর বলেন, এই জয় আমাদের দলের পক্ষে ভালো। কারণ শুরু থেকেই ভালো মোমেন্টাম থাকা জরুরি। ম্যাচে চাপ আসতেই পারে। প্রতিপক্ষ ভালো বোলিং করলে সেই চাপ আত্মস্থ করে এগোতে হয়। আমরা সেটা করেছি।

রোহিত অবশ্য এই দুটি জয়ের কথা ভুলেই পরের ম্যাচে নামতে চান। তিনি বলেন, যা কিছু হয়েছে সব সরিয়ে রেখে সামনের দিকে তাকাতে হবে। দলের ক্রিকেটাররা নানাবিধ ভূমিকা পালনে অবদান রাখছেন, সেটা দলের পক্ষে গুরুত্বপূর্ণ। ব্যাটাররা খোলা মনে নির্ভীকভাবে খেলতে পারছেন। অল-রাউন্ড প্লেয়াররা থাকার সুফল সব সময়ই মেলে।

ICC CWC 2023: আফগানিস্তান-বধ সেরেই ভারতের ভাবনায় পাকিস্তান দ্বৈরথ

রোহিতের কথায়, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে বিভিন্ন স্টাইলের খেলা খেলতে হয়। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও আমাদের ভাবনা একইরকম থাকবে। তা হলো, বাইরে কী চলছে বা কী হতে পারে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। পিচ, কন্ডিশন, কম্বিনেশনের মতো বিষয়গুলিতে অন্য ম্যাচেও যেভাবে ফোকাস থাকে, পরের ম্যাচেও তার ব্যতিক্রম হবে না।

নিজের ইনিংস প্রসঙ্গে রোহিত বলেন, ব্যাট করার পক্ষে ভালো পিচ ছিল। স্বাভাবিক খেলা খেলব বলে ঠিক করেছিলাম। উইকেট যে ক্রমেই ভালো হবে তা প্রথমে বুঝেছিলাম। বিশ্বকাপের শতরান সব সময়ই স্পেশ্যাল। শতরান পেয়ে তাই ভালো লাগছে। অনেকটা পথ যেতে হবে। তাই রেকর্ডের বিষয় নিয়ে বেশি ভাবছি না। ফোকাস স্থির রাখাতেই প্রাধান্য দিচ্ছেন হিটম্যান। রোহিত জানান, আমার দায়িত্ব হলো ভারতের ইনিংসের গোড়াপত্তন যাতে ভালো হয় তা সুনিশ্চিত করা। সেটা যথাসাধ্য পালনের চেষ্টা করি, ইতিবাচক মানসিকতা নিয়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+