Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ভারত-পাক ম্যাচকেও টেক্কা, বিশ্বকাপে দুই শীর্ষ দলের লড়াই রেকর্ড গড়ল ওটিটিতে

১২ বছর পর ভারতের মাটিতে বসেছে একদিনের বিশ্বকাপের আসর। বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচে গ্ল্যারারি ফাঁকা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু দর্শক সংখ্যা কম নয়। এমনকি অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে মোবাইলে হটস্টারের লাইভ স্টিমিং হচ্ছে। বিনামূল্যে দর্শকরা এই অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারছেন।

১০ বছর আইসিসি ট্রফি অধরা ভারতীয় দলকে নিয়ে এইবার প্রত্যাশার পারদ তুঙ্গে। ঘরের মাঠে রোহিতদের হাতে কাপ দেখতে চাইছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রাক্তন ক্রিকেটারদের বিশ্লেষণেও এবার হট ফেভারিট মেন ইন ব্লু।তার প্রভাব পড়ছে ওটিটি ভিউয়ারশিপেও। চলতি বিশ্বকাপেঐ গ্রুপ পর্বে সবথেকে আর্কষণীয় ম্যাচ ছিল ভারত পাকিস্তান। টিআরপি বা ওটিটি ভিউয়ারশিপের নিরিখে সেই ম্যাচকেও টেক্কা দিল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ।

India vs New Zealand

২২ অক্টোবর ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ ছিল। প্রথম থেকেও ওটিটিতে দর্শক সংখ্যা বাড়ছিল। কিন্তু রেকর্ড করে বিরাট কোহলি যখন ব্যাট করতে নামে। সেই সময় দর্শক সংখ্যা ছিল ৪.৩ কোটি। ভারত পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপ ছিল ৩.৫ কোটি। অর্থ্যাত হটস্টারের দর্শক সংখ্যার নিরিখে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দি‌ল এই ম্যাচ।

গত ১৪ অক্টোবর আমেদাবাদে ভারত-পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচ হটস্টার প্ল্যাটফর্মে একটা সময় ভিউয়ারশিপ ছি‌ল ৩ কোটি ১০ লক্ষ। ভারতের কোনও আন্তর্জাতিক ম্য়াচ চলাকালীন এটাই অনলাইনে সবচেয়ে বেশী কনকারেন্টের নজির। এর আগে এই রেকর্ড ছিল জিও সিনেমা অ্যাপের দখলে। কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল নিউজিল্যান্ড ম্যাচে।

India vs New Zealand

এই ম্যাচ ভারতের কাছে আরও গুরুত্বপূর্ণ কারণ ২০ বছর পর এই প্রথম ভারত নিউজিল্যান্ডকে হারাল। জেতার রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বিরাট ৯৫ রান করেন। খেলার শেষের দিকেও দর্শক সংখ্যার রেকর্ড ছিল ওটিটি প্ল্যাটফর্মে।

২০১৯ সালে বিশ্বকাপে সেমিফাইনালেখ কিউয়িদের কাছে হেরেই কাপযুদ্ধ থেকে বিদায় নিয়েছিল ভারত। কিন্তু ধরমশালার মাঠে সেই হারের মধুর বদলা নিল ভারত। সেইসঙ্গে ২০০৩ সালের পর আইসিসি ইভেন্টে কিউয়িদের অবশেষে হারাল ভারত। একইসঙ্গে চলতি ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষস্থান ফিরে পেল মেন ইন ব্লু।

India vs New Zealand

নিউজিল্যান্ড ৪ ম্যাচ জেতার পর এই বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেল। এই ম্যাচ হেরে বিশ্বকাপে শীর্ষস্থান খোঁয়াল কিউয়িরা। নিউজিল্যান্ডের সামনে এরপর কঠিন ম্যাচ অপেক্ষা করছে।সেইসঙ্গে আরও একাধিক গুরুত্বপূর্ণ ও আর্কষণীয় ম্যাচ অপেক্ষা করছে বিশ্বকাপে। সর্বোপরি বাকি আছে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+