ICC CWC 2023 Updates: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের স্কোর, বিশ্বকাপের যাবতীয় তথ্য ও পরিসংখ্যান রাখুন হাতের মুঠোয়

ICC World Cup 2023 Updates: আইসিসি বিশ্বকাপে আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ২ বারের বিশ্বসেরাদের দ্বৈরথ।

এই ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যানের পাশাপাশি বিশ্বকাপের যাবতীয় খবরাখবর জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

ICC CWC 2023 Updates: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের স্কোর

Oct 08, 2023, 9:51 pm IST

অস্ট্রেলিয়াকে হারাল ভারত

চিপকে অস্ট্রেলিয়াকে হারাল ভারত।
Oct 08, 2023, 9:35 pm IST

বিরাট কোহলি আউট

বিরাট কোহলি আউট
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত সর্বাধিক রান করলেও শতরান পেলেন না বিরাট কোহলি। ১১৬ বলে ৮৫ রান করে জশ হ্যাজলউডের শিকার। ভারত ৩৭.৪ ওভারে ৪ উইকেটে ১৬৭।
Oct 08, 2023, 8:36 pm IST

লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরি

লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরি
বিরাট কোহলির সঙ্গে শতাধিক রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ার ফাঁকে হাফ সেঞ্চুরি পেয়ে গেলেন লোকেশ রাহুল। ৭২ বলে তিনি অর্ধশতরান পূর্ণ করেন।
Oct 08, 2023, 8:32 pm IST

বিরাট কোহলির অর্ধশতরান

বিরাট কোহলির অর্ধশতরান
চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ব্য়াটিং বিপর্যয় সামাল দিয়ে অর্ধশতরান পূর্ণ করে ব্যাট করছেন বিরাট কোহলি। ৭৫ বল খেলে পূর্ণ করলেন হাফ সেঞ্চুরি। একদিনের আন্তর্জাতিকে ৬৭তম অর্ধশতরান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ত্রয়োদশ।
Oct 08, 2023, 8:25 pm IST

ধরমশালার স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে বিতর্ক

ধরমশালার স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে বিতর্ক
ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে বিতর্ক। আফগানিস্তানের কোচ জনাথন ট্রটের দাবি, আফগানিস্তানের ক্রিকেটাররা বড় ধরনের চোট পেতে পারতেন এই মাঠে। আউটফিল্ড পিচ্ছিল ছিল, অসমানও। ট্রট ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। আউটফিল্ডের কারণে যাতে কেউ চোট না পান, সে বিষয়ে সতর্ক থাকতে বললেন ইংল্যান্ড দলকে। ইংল্যান্ড ধরমশালায় মঙ্গলবার খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ধরমশালার আউটফিল্ডকে অ্যাভারেজ বা গড়পরতা আখ্যা দিল আইসিসি।
Oct 08, 2023, 8:19 pm IST

শ্রেয়সের সমালোচনায় যুবরাজ

শ্রেয়স আইয়ারের সমালোচনা যুবরাজ সিংয়ের। সাফ জানালেন, চারে নামা ব্যাটারের থেকে আরও দায়িত্বশীল ব্যাটিংই প্রত্যাশিত। চাপ আত্মস্থ করে খেলার পরামর্শ। লোকেশ রাহুলকে চারে দেখতে চান যুবি। পাকিস্তানের বিরুদ্ধে শতরানের পরও কেন রাহুলকে চারে খেলানো হচ্ছে না? বোধগম্য হচ্ছে না যুবরাজের। কিং কোহলির ক্যাচ মিস অস্ট্রেলিয়াকে ভোগাবে বলেও নিশ্চিত যুবরাজ।
Oct 08, 2023, 6:52 pm IST

শূন্যের নজির

১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ে ম্যাচে ভারতের দুই ওপেনার শূন্য রানে আউট হয়েছিলেন। তারপর এমনটা হলো আজ, চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০০৪ সালে অস্ট্রেলিয়ায় ভিবি সিরিজে শেষবার ওডিআইয়ে ভারতের ২ ওপেনার শূন্য রানে আউট হয়েছিলেন। একদিনের আন্তর্জাতিকের বিশ্বকাপে এই নিয়ে সপ্তমবার কোনও দলের দুই ওপেনারই খালি হাতে ফিরলেন।
Oct 08, 2023, 6:48 pm IST

শ্রীলঙ্কার জরিমানা

শ্রীলঙ্কার জরিমানা
স্লো ওভার রেটের ফাঁদে জড়াল শ্রীলঙ্কা। দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্ধারিত সময়ে ২ ওভার কম করেছিল দাসুন শনাকার দল। যার জেরে শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা ধার্য হয়েছে। প্রতি ওভারের জন্য ৫ শতাংশ ম্যাচ ফি-র জরিমানার নিয়ম রয়েছে।
Oct 08, 2023, 6:41 pm IST

এক ওভারে দুই উইকেট জশের

ভারতের তৃতীয় উইকেটের পতন। ২ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২। শ্রেয়স আইয়ার ৩ বলে ০ রানে আউট। বাজে শট খেলে ক্যাচ দিলেন ডেভিড ওয়ার্নারের হাতে। জশ হ্যাডলউডের প্রথম ওভার মেডেন, এলো ২ উইকেট।
Oct 08, 2023, 6:37 pm IST

ভারতের দ্বিতীয় উইকেটের পতন

জশ হ্যাজলউডের বলে রোহিত শর্মা লেগ বিফোর। ৬ বল খেলে কোনও রান করতে পারেননি। রিভিউ নিয়ে লাভ হয়নি। ভারত ১.৩ ওভারে ২ রানে ২ উইকেট।
Oct 08, 2023, 6:33 pm IST

বিশ্বকাপ অভিষেকে ঈশান কিষাণের গোল্ডেন ডাক

বিশ্বকাপ অভিষেকে গোল্ডেন ডাক নিয়ে ফিরলেন ঈশান কিষাণ। ভারত ০.৪ ওভারে ২ রানে প্রথম উইকেট হারাল। ডেঙ্গি আক্রান্ত শুভমান গিল খেলছেন না। রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন কিষাণ। মিচেল স্টার্কের করা অফ সাইডের বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন ঈশান।
Oct 08, 2023, 5:58 pm IST

ভারতের চাই ২০০

চিপকে ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া।
Oct 08, 2023, 5:52 pm IST

অস্ট্রেলিয়ার নবম উইকেটের পতন

৪৮.২ ওভারে নবম উইকেট হারাল অস্ট্রেলিয়া। হার্দিক পাণ্ডিয়ার বলে আউট অ্যাডাম জাম্পা (২০ বলে ৬)। অস্ট্রেলিয়া ৯ উইকেটে ১৮৯।
Oct 08, 2023, 5:23 pm IST

অষ্টম উইকেট হারাল অস্ট্রেলিয়া

৪২.২ ওভারে অস্ট্রেলিয়া ১৬৫ রানের মাথায় হারাল অষ্টম উইকেট। ২৪ বলে ১৫ রান করে জসপ্রীত বুমরাহর বলে আউট প্যাট কামিন্স।
Oct 08, 2023, 4:59 pm IST

অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটের পতন

৩৬.২ ওভারে ১৪০ রানে অস্ট্রেলিয়ার সপ্তম উইকেটের পতন। ২০ বলে ৮ রান করে ক্যামেরন গ্রিন আউট হলেন রবিচন্দ্রন অশ্বিনের বলে।
Oct 08, 2023, 4:55 pm IST

অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন

অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেটের পতন
অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট পড়ল ৩৫.৫ ওভারে ১৪০ রানের মাথায়। ২৫ বলে ১৫ রান করে আউট গ্লেন ম্যাক্সওয়েল। কুলদীপ যাদবের দ্বিতীয় শিকার।
Oct 08, 2023, 4:27 pm IST

জাদেজার তৃতীয় উইকেট

চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে রবীন্দ্র জাদেজা আজ বল হাতে ফুল ফোটাচ্ছেন। স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনের পর ফেরালেন অ্যালেক্স ক্যারিকে। ২ বলে ০ রানে আউট ক্যারি। ৩০তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট হারাল অজিরা। স্কোর ২৯.৪ ওভারে ৫ উইকেটে ১১৯।
Oct 08, 2023, 4:21 pm IST

জাদেজার কামাল

জাদেজার কামাল
রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে চাপে অস্ট্রেলিয়া। ২৭.১ ওভারে দলগত ১১০ রানে স্টিভ স্মিথ বোল্ড হন জাড্ডুর বলে। তিনি করেন ৭১ বলে ৪৬। ২৯.২ ওভারে জাদেজা তুলে নিলেন মার্নাস লাবুশেনের উইকেট। ৪১ বলে ২৭ রানে আউট লাবুশেন। অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১১৯।
Oct 08, 2023, 3:24 pm IST

ওয়ার্নারকে ফেরালেন কুলদীপ

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন। ১৬.৩ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৭৪। ডেভিড ওয়ার্নার ৫২ বলে ৪১ রান করে কুলদীপ যাদবের শিকার।
Oct 08, 2023, 2:52 pm IST

১০ ওভারের শেষে

১০ ওভারের শেষে
অস্ট্রেলিয়ার স্কোর ১০ ওভারে ১ উইকেটে ৪৩। ওপেন করতে নেমে মিচেল মার্শ ০ রানে জসপ্রীত বুমরাহর শিকার হয়েছেন। ২.২ ওভারে ৫ রানে ওপেনিং জুটি ভাঙে। তারপর থেকে দলকে টানছেন ডেভিড ওয়ার্নার (২৫ বলে অপরাজিত ২৪) ও স্টিভ স্মিথ (২৯ বলে অপরাজিত ১৯)।
Oct 08, 2023, 2:13 pm IST

হেডকে নিয়ে মাথাব্যথা অস্ট্রেলিয়ার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে জেরাল্ড কোয়েটজির বলে মাথায় চোট লেগেছিল ট্রাভিস হেডের। তিনি এখনও অ্যাডিলেডে রয়েছেন। ১২ অক্টোবর তাঁর চোট কতটা সেরেছে তা খতিয়ে দেখবে মেডিক্যাল টিম। সেদিনই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচও রয়েছে। ওইদিনই বোঝা যাবে হেড খেলতে পারবেন, নাকি ছিটকে যাবেন বিশ্বকাপ থেকে।
Oct 08, 2023, 2:09 pm IST

মাইলস্টোনের সামনে

ডেভিড ওয়ার্নার আজকের ম্যাচে ৮ রান করলে ওডিআই বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করবেন। এই নজিরে পৌঁছতে রোহিত শর্মার দরকার ২২ রান। মিচেল স্টার্ক ১ উইকেট পেলে বিশ্বকাপে নিজের ৫০তম শিকার ঝুলিতে পুরবেন।
Oct 08, 2023, 1:38 pm IST

অস্ট্রেলিয়ার একাদশ

অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেকিপার), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
Oct 08, 2023, 1:37 pm IST

ভারতের একাদশ

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
Oct 08, 2023, 1:35 pm IST

শুভমানের জন্য সকাল অবধি অপেক্ষা

রোহিত শর্মা জানালেন, শুভমান গিলের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে তিনি আজকের ম্যাচে খেলতে পারছেন না। ওপেন করবেন ঈশান কিষাণ।
Oct 08, 2023, 1:34 pm IST

অস্ট্রেলিয়ার দলের বাইরে যাঁরা

ট্রাভিস হেড, শন অ্যাবট, মার্কাস স্টইনিস ও জশ ইনগ্লিসকে একাদশে রাখল না অস্ট্রেলিয়া।
Oct 08, 2023, 1:33 pm IST

চেন্নাইয়ে টস জিতল অস্ট্রেলিয়া

চেন্নাইয়ের চিপকে ভারতের বিরুদ্ধে টস জিতলেন প্যাট কামিন্স। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
Oct 08, 2023, 1:24 pm IST

পিচ রিপোর্ট

চিপকের উইকেট সাধারণত যেমন থাকে তার চেয়ে বেশি শুষ্ক। ফলে পিচ ক্রমে মন্থর হতে পারে বলে মনে করছেন হরভজন সিং। রবি শাস্ত্রী বলেন, এই উইকেটে পেসাররাও প্রথমদিকে সাফল্য পেতে পারেন। ভাজ্জি ও শাস্ত্রী দুজনেই তিন স্পিনার খেলানোর পরামর্শ দিচ্ছেন। মহম্মদ সিরাজের মতো ভালো গতিতে বল করা পেসাররা সফল হতে পারবেন বলে মনে করা হচ্ছে।
Oct 08, 2023, 1:08 pm IST

কেন উইলিয়ামসন নেদারল্যান্ডস ম্যাচেও খেলবেন না

কেন উইলিয়ামসন নেদারল্যান্ডস ম্যাচেও খেলবেন না
কাল হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের। কেন উইলিয়ামসনের ব্যাট করতে সমস্যা না হলেও ফিল্ডিং করার মতো পুরো ফিট হননি। ফলে ডাচদের বিরুদ্ধেও তিনি বাইরে থাকছেন বলেই ইঙ্গিত দিল কিউয়ি শিবির। লকি ফার্গুসন অবশ্য ফিট, কালকের ম্যাচে খেলার জন্য প্রস্তুত। টিম সাউদিও অনুশীলন করছেন। আজ তাঁর একটি এক্স-রে হওয়ার কথা। তবে তিনিও কাল দলের দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবেন বলে মনে করছেন নিউজিল্যান্ড হেড কোচ গ্যারি স্টিড।
Oct 08, 2023, 12:44 pm IST

চলতি বছরের দ্বৈরথ

চলতি বছর ভারতের মাটিতে দুটি একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। একটিতে জিতেছে। একটিতে হেরেছে। সর্বশেষ সিরিজে ভারত প্রথম দুটি ম্যাচে জেতার পর তৃতীয় ম্যাচে জিতেছিল অজিরা। দুই দলের শেষ পাঁচটি ওডিআই দ্বৈরথে অজিরা এগিয়ে ৩-২ ব্যবধানে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+