Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: চেন্নাই-আহমেদাবাদের পর লখন‌উ, ফের পিচকে গড় নম্বর দিল আইসিসি

টি২০-র প্রভাব পড়েছে একদিনের ক্রিকেটেও, বর্তমানে দর্শকরা মাঠে আসেন বড় রান দেখার জন্য। বিশ্বকাপের মঞ্চেও দর্শকদের বিনোদনের জন্য বড় রান উঠে সেইমতোই ভেন্যুগুলিকে নির্দেশ দিয়েছিল আইসিসি। এখনও পর্যন্ত বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচগুলিতেই বড় রান উঠছে। ভারতীয় দল ইতিমধ্যেই খেলেছে সাতটি ম্যাচ। এরমধ্যে বেশিরভাহ ভেন্যুই লেটার মার্কস নিয়ে পাস করলেও লখনউ তা করতে পারল না।
গত ২৯ অক্টোবর লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচে ভারতীয় দল ১০০ রানে জয়ও পায়। কিন্তু যোগী রাজ্যের উইকেটের চরিত্র খুশি করতে পারল না আইসিসিকে। আইসিসি নোটবুকে ভালো এবং অতিভালোর তকমা পেতে ব্যর্থ হল লখনউ। চিপক, আহমেদাবাদের মতোই লখনউ স্টেডিয়ামের পিচও গড় তকমা পেল।

ICC World Cup 2023

আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পিচের ফলাফল নির্ধারণ করেছেন। এরআগে চেন্নাইয়ের ভারত অস্ট্রেলিয়া ম্যাচের পিচ এবং আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচের পিচও একই রকমভাবে খুশি করতে পারেনি আইসিসিকে। দুটি ম্যাচের পিচকেই গড় নম্বর দিয়েছিলেন আইসিসির ম্যাচ রেফারি। এবার সেই তালিকায় অর্ন্তভুক্ত হল লখনউয়ের ভারত ইংল্যান্ড ম্যাচের পিচও।

সাধারণত ম্যাচের পর প্রতিটি পিচকে নম্বর দেন আইসিসি নিযুক্ত ম্যাচ রেফারি। এরআগে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ক্ষেত্রেও ম্যাচ রেফারি ছিলে‌ন রিচি রিচার্ডসন। লক্ষ্যণীয় বিষয় হল এই তিনটি ম্যাচেই বড় রান উঠেনি। তিনটি ম্যাচের পিচই গড় তকমা দিল আইসিসি।

লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ২২৯ রান তোলে ভারত। জবাবে ৩৪.৫ ওভারেই আটকে যায় ইং‌ল্যান্ড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+