Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: মাঠের বাইরেও হার পাকিস্তানের, পিসিবির অভিযোগকে পাত্তা দিচ্ছে না আইসিসি

মাঠে ভারত পাকিস্তানের লড়াই শেষ হয়ে গিয়েছে ১৪ অক্টোবর রাতেই। কিন্ত মাঠের বাইরে ক্রিকেটীয় সংঘাত জারি রয়েছে ম্যাচ শেষ হওয়ার কয়েকদিন পরেও। আমদাবাদে ম্যাচ হওয়া নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল পিসিবির। পরে মেনে নিলেও বিশ্বকাপের শুরু থেকেই ভারতের আচরণে অসন্তুষ্ট পাক কর্তারা। পিসিবি কর্তারা সরকারিভাবে অভিযোগও করে আইসিসির কাছে।

কিন্তু ফের একবার মাঠের বাইরের লড়াইয়েও পাকিস্তান ভারতে চলেছে ভারতের কাছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা পিসিবির অভিযোগের পুরো ব্যাপারটা খতিয়ে দেখেছে। কিন্তু তাতে খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না বিসিসিআইকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে সম্ভবত কোনও ব্যবস্থাই নিচ্ছে না আইসিসি।

ICC World Cup 2023

আহমেদাবাদে ভারতীয় সমর্থকদের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে পিসিবি।পাকিস্তানের ক্রিকেট ডিরেক্টর মিকি আর্থার বলেছিলেন, এই বিশ্বকাপ যত না আইসিসির টুর্নামেন্ট, তার থেকে অনেক বেশি বিসিসিআইয়ের। এ নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। যার জের পৌঁছেছে আইসিসি পর্যন্ত। এই নিয়ে সরকারিভাবে আইসিসির কাছে নালিশও করে পিসিবি।

পিসিবি সোশ্যালসাইটে লিখেছিল, 'আইসিসির কাছে সরকারি ভাবে অভিযোগ জানিয়েছে পিসিবি। পাকিস্তানি সাংবাদিক ও সমর্থকদের ভারতীয় ভিসা পলিসির জন্য এখনও ওই দেশে পা রাখতে পারেনি। সেই সঙ্গে আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলার সময় টার্গেট করা হয়েছিল পাকিস্তান টিমকে। তা কেন করা হয়েছে, তা নিয়েও সরকারি অভিযোগ করা হয়েছে।'

ICC World Cup 2023

যদিও বুধবার সন্ধ্যায় আইসিসি ও বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, আইসিসি গোটা বিষয়টি খতিয়ে দেখেছে। কিন্তু সম্ভবত এই বিষয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না। কারণ স্টেডিয়ামে হাজার হাজার মানুষ ছিল। তাঁরা তাদের সমর্থন প্রকাশ করেছেন। তবে বর্ণবিদ্বেষমূলক কোনও মন্তব্য করেননি। এই ধরনের ম্যাচে এই চাপ থাকবেই।'

ICC World Cup 2023

এই বিষেয়ে ভারতীয় দলের বোলিং কোচ পারশ মামব্রে জানিয়েছেন, এই ধরনের কোনও অভিযোগের কথা তাঁরা শোনেননি। বাংলাদেশ ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মামব্রে বলেন, ''আমি এই ব্যাপারে উত্তর দেওয়ার কেউ নই।তবে সত্যি বলতে, এই ধরনের অভিযোগের কথা আমরা শুনিনি। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না।''

এদিকে রিজওয়ানের বিরুদ্ধে মামলাকারী আইনজীবী বিনীত জিন্দল নতুন দাবি করেছেন। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, 'পাকিস্তানি ক্রিকেট প্লেয়ার মহম্মদ রিজওয়ান মাঠে নমাজ পড়েছিলেন। সেই কারণে আমি আইসিসি-র কাছে অভিযোগ করেছিলাম। এখন আমাকে ফোন করে মৃত্যুর হুমকি দিচ্ছে ইসলামিক জঙ্গী সংগঠন হিজবুল মুজাহিদিন। আমি দিল্লি পুলিসকে এই মর্মে অভিযোগ দায়ের করেছি।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+