ICC World Cup 2023: ‘ভারতে ফগ চলছে’, কুয়াশায় বন্ধ বিশ্বকাপের ম্যাচ, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, একাধিক ক্রিকেট স্টেডিয়াম। প্রতিটি স্টেডিয়ামের সঙ্গেই মিশে আছে ক্রিকেটের ঐতিহ্য এবং ইতিহাস। তবে সুন্দর্যের দিক থেকে বাকি সবাইকে টেক্কা দিচ্ছে ধরমশা‌লা। পাহাড়ের সুন্দর পরিবেশে এমন স্টেডিয়াম শুধু ভারতের নয় বিদেশি ক্রিকেটারদেরও মন জিতে নিয়েছে। কিন্তু সেই ধরমশালা স্টেডিয়ামেই ভারত নিউজিল্যান্ড ম্যাচে অদ্ভূত বিপত্তি।

ক্রিকেট, ফুটবল বা অন্য খেলা। ম্যাচের মাঝঘানে খেলা বন্ধ হওয়ার নজির কম নেই। ক্রিকেট মাঠে অনেক বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়া বা পণ্ড হওয়া খুবই সাধারণ বিষয়। কিন্তু রবিবার ধরমশালায় প্রাকৃতিক কারণেই খেলা বন্ধ থাকল কিছুক্ষণ। তবে সেটা ক্রিকেটীয় ইতিহাসে খুবই বিরল।

ICC World Cup 2023

রবিবার সন্ধ্যায় ভারত নিউজিল্যান্ড ম্যাচে কুয়াশা এতটাই গাঢ় ছিল যে, তা ফ্লাডলাইটের আলোতেও দৃশ্যমানতা কমিয়ে দেয় অনেকটাই। বল দেখতে অসুবিধা হচ্ছিল বলেই সাময়িকভাবে বন্ধ থাকে ম্যাচ।এই পরিস্থিতিতে ক্রিকেট খেলা শুধু ব্যাটসম্যানদের জন্যই নয়, বরং ফিল্ডারদের জন্যও বিপজ্জনক হতে পারত। কারণ বল হাওয়ায় ভেসে গেলে তা দেখতে পাওয়া সম্ভব ছিল না।

কোনও রকম ঝুঁকি না নিয়ে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। সেই কারণেই দুই দলের ক্রিকেটাররা মাঠ ছেড়ে ডাগআউটে ফিরে যান। পরে দৃশ্যমানতা ফিরে এলে ম্যাচ শুরু হয় পুনরায়। কুয়াশার জন্য খেলা বন্ধ হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় রসিকতা।

সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে মিমও ছড়িয়ে পড়ে বিস্তর। বিশেষ করে একটি বাণিজ্যিক পণ্যের বিজ্ঞপনের সংলাপ 'আমাদের এখানে ফগ চলছে'র কথা তুলে ধরে তা পোস্ট করেন নেটিজেনরা। অনেকে আবার লেখেন হিন্দুস্থানে ফগ চলছে। মিমের বন্যা বইতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

ভারত যখন ১০০ রান করল, তখনই কুয়াশার জন্য খেলা বন্ধ করতে হলো। সারা স্টেডিয়াম কুয়াশায় ঢেকে গিয়েছে। ক্রিজে ছিলেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। তবে ১৫ মিনিট পরেই খেলা শুরু হয়ে যায়। কিন্তু কুয়াশা পর্ব মিটে খেলা শুরু হলে বিরাট কোহ‌লির ব্যাটিং ছন্দে কোনও রকম ব্যাঘাত ঘটাতে পারেনি।

ICC World Cup 2023

যে ছন্দে আগে ব্যাট করছিলেন সেই একই ধারায় কুয়াশা কেটে যাওয়ার পরই ব্যাটিং শুরু করেন কোহলি।
পাঁচরা‌নের জন্য কোহলি শতরান হাতছাড়া করেছেন এবং সচিন তেন্ডুলকরের ৪৯ টি একদিনের সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের সমকক্ষ হতে পারেননি। চলতি ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন বিরাটেরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+