ICC World Cup 2023: কোহলির শতরানে বিরাট বিতর্ক, আম্পায়ারের ভূমিকায় প্রশ্ন, মুখ খুললেন ভাজ্জি-শ্রীকান্তও
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বিরাট শতরান করে ম্যাচ জিতিয়েছেন কোহলি। কিন্ত কিং কোহলির শতরানের সঙ্গে জড়িয়ে গেল বিতর্কের রেশও। বিরাটকে শতরান পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল আম্পায়ার রিচার্ড কেটলব্রো-র বিরুদ্ধে। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। এই বিতর্কে অংশ নিয়েছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত থেকে হরভজন সিং।
প্রথমেই জেনে নেওয়া যাক কি ঘটেছিল ঘটনাটি, যা নিয়ে এত বিতর্ক। বাংলাদেশ বোলিংয়ের ৪২তম ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। সেইসময় বিরাট কোহলি ব্যক্তিগত ৯৭ রানে ব্যাটিং করছিলেন। তখন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ প্রথম বলটি ওয়াইড করেন। যদিও সেই বলটিকে বৈধ ঘোষণা করেন ওয়ান ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলব্রো।

এই প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'আমার মনে হয় ওটা ওয়াইড ছিল। বেশ অনেকটাই ওয়াইড ছিল। কিন্তু সেটা নিয়ে এখন না ভাবলেও চলবে। বিরাট খুব ভালো ব্যাট করেছে। শুধু ভারতীয় সমর্থকেরা নয়, আম্পায়ারও হয়তো ওই সময় কোহলির সেঞ্চুরি দেখতে চাইছিলেন। এটা নিবয়ে বিতর্ক হওয়া উচিত নয়। বিরাট শতরান করেছে, ভারতকে জিতিয়েছে। তাতেই সকলের খুশি হওয়া উচিত।'
Umpire be like:- Virat Kohli Ka century Dekh ke hi jayega mai
— Ankit Pandey (@ankit84069) October 19, 2023
hats off to you Legend ♥️♥️
#indiavsbangladesh #ViratKohli #KLRahul #Umpire pic.twitter.com/Ek84XCfH2A
কিন্তু এমসিসির নিয়ম কী বলছে? ২২.১ ধারা অনুসারে ব্যাটসম্যান যেখানে দাঁড়িয়ে আছেন তার ব্যাটিং দিকের পাশে নির্দিষ্ট সীমা পার করলে বা উল্টোদিকে বল গেলেই একটি ওয়াইড প্রযোজ্য হবে। যেখানে বোলার রান আপ শুরু করার পর থেকে স্ট্রাইকার যে কোনো সময়ে দাঁড়িয়েছেন, এবং যা স্বাভাবিক অবস্থায় স্ট্রাইকারের কাছেও চলে যাবে।
Umpire doesn't give wide to virat
— Saurabh Raj (@sraj57454) October 19, 2023
Best moment of match. 🤣🔥🔥#INDvsBAN #ViratKohli pic.twitter.com/L621N4ciur
এখানেই শেষ নয় শতরান পাওয়ার জন্য বিরাটের স্বার্থপর ব্যাটিং নিয়েও অনেকেই মুখ খুলেছেন। রান তাড়া করতে গিয়ে শেষ তিন ওভারে আটটি ডট বল খেলেছিলেন। ব্যাটিং পার্টনার কেএল রাহুলের সঙ্গে আলোচনা করেই সিঙ্গল নেননি তিনি। শেষ ২০ বলে ৩০ রান করে বিরাট নিজের রান ৭০ থেকে ১০৩-এ নিয়ে যান।

সোশ্যাল মিডিয়া দু'ভাগে বিভক্ত। কেউ বলছেন, বিরাট ঠিক করেছেন। কারোর মতে বিরাটের কাজ অত্যন্ত স্বার্থপরের মতো। কৃষ্ণমাচারি শ্রীকান্ত তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'কী ভুল করেছে বিরাট? যারা ক্রিকেট বোঝেন না, তাঁদের আমি প্রশ্ন করতে চাই। দেখুন বিশ্বকাপে শতরান করা বিশাল ব্যাপার। কেএল রাহুলের মতো টিম ম্যানকে আমি কুর্নিশ জানাই। ও চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরির দাবিদার ছিল। আমি বলব যতক্ষণ পার, উপভোগ করে যাও।'












Click it and Unblock the Notifications