ICC World Cup 2023: রাচিন রবীন্দ্র থেকে কেশব মহারাজ, বিশ্বকাপে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের তালিকাটা দেখে নিন
আরিয়ান দত্ত, রাচিন রবীন্দ্র, কেশব মহারাজ। এর প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দেশের হয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে এসেছেন। কিন্তু পাসপোর্ট, ভিসা নিয়ে খেলতে এলেও এই সমস্ত ক্রিকেটারদের কাছে ভারত কিন্তু বিদেশ নয়। শুনতে অবাক হচ্ছেন। কিন্তু এটাই সত্যি। এই ক্রিকেটাররা কেউ খেলেন নেদারল্যান্ডসের হয়ে, কেউ আবার নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরা প্রত্যেকেই ভারতীয় বংশোদ্ভূত বা বাবা-মা ভারতীয়।
ভারতে বিশ্বকাপ খেলতে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের সংখ্যাটা এবার কিন্তু বেশ চমকপ্রদ। নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা মিলিয়ে সংখ্যাটা ৬।এই প্রতিবেদনে সেটাই তুলে ধরা হল।

তেজা নিদামানুরু, আরিয়ান দত্ত, বিক্রম সিং এই তিনজন ক্রিকেটার খেলছেন নেদারল্যান্ডসের হয়ে। রাচিন রবীন্দ্র এবং ইশ সোধি খেলছেন নিউজিল্যান্ড দলের হয়ে। দক্ষিণ আফ্রিকা দলে রয়েছেন ভারতের বংশোদ্ভূত কেশব মহারাজ।
পাঞ্জাবের জন্মনেওয়া বিক্রমজিত সিং কমলা জার্সিতে খেলে ফেলেছেন ২৬টি একদিনের ম্যাচ। একটি শতরান, চারটি অর্ধশতরানসহ করেছেন ৮০৮ রান। ১১ বছর বয়সে ভিআরএ ক্রিকেট ক্লাবে খেলা শুরু করেন। ক্লাব ক্রিকেটকে গুরুত্ব দেন। এতে বিভিন্ন দেশে যুব দলের হয়ে খেলার সুযোগও মেলে। গত বছর ভারতে অনুশীলনের জন্য এসেছিলেন।
তেজার জন্ম আবার বিজয়ওয়াড়ায়।তেজার তখন ৬ বছর বয়স। তেজার বাবা-মা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডে পাড়ি দেন। কিন্তু ভাগ্যচক্রে ডাচদের দেশের জার্সিতেই বিশ্বকাপে মাঠে নামলেন তেজা।

ভারতের বংশোদ্ভূত এই ক্রিকেটার এরআগে কমলা জার্সিতে ২১টি একদিনের ম্যাচ খেলেছেন। দুটি শতরান, দুটি অর্ধশতরানসহ করেছেন ৫০১ রান। আরিয়ান দত্তও ডাচ দলের প্রতিনিধি কিন্তু জন্মসূত্রে ভারতীয়।পাঞ্জাবে তাঁর জন্ম। নেদারল্যান্ডসের হয়ে ২৬টি একদিনের ম্যাচে ২১টি উইকেট রয়েছে তাঁর।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই হইচই ফেলে দিয়েছেন রাচিন রবীন্দ্র। তাঁর ব্যাট থেকে এসেছে দুরন্ত একটা শতরান তাও চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের বিরুদ্ধে। রাচিনের মা বাবা ভারতীয়। তবে তাঁর জন্ম ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের হয়ে ১৩ ম্যাচে ৩১২ রান করেছেন, নিয়েছেন ১৩ উইকেট।

কিউয়ি প্রতিনিধি ইশ সোধির সঙ্গেও রয়েছেন পাঞ্জাব কানেকশন। নিউজিল্যান্ডের হয়ে বিগত কয়েক বছরে নিয়মিত খেলছেন। ৪৯ ম্যাচে ৬১ উইকেট রয়েছে তাঁর। প্রোটিয়া দেশের কেশব মহারাজ জন্মসূত্রে উত্তরপ্রদেশের সঙ্গে সম্পর্কিত। ৩১টি একদিনের ম্যাচে তাঁর নামের পাশে ৩৭ উইকেট।
ফলে এই সমস্ত ক্রিকেটারদের কাছে ভারতে খেলা অনেকটা মাতৃভূমিতেই খেলার সমান। প্রথম ম্যাচেই কিন্তু রবীন্দ্র জ্বলে উঠেছেন। বাকিদের দিকেও নজর থাকবে চলতি বিশ্বকাপে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications