ICC World Cup 2023: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা, ছিটকে গেলেন ২ তারকা পেসার, এলেন কারা?

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। দুর্বল হলো পেস ব্যাটারি। তেম্বা বাভুমাদের দলে দুটি পরিবর্তন আনতে বাধ্য হলেন নির্বাচকরা।

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে পাচ্ছে না আনরিখ নরকিয়াকে। যাঁর অভিজ্ঞতা মিস করবে প্রোটিয়া-বাহিনী। একইসঙ্গে চোটের কারণে ছিটকে গেলেন সিসান্ডা মাগালাও। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে।

 ICC World Cup 2023: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক চলাকালীন পিঠে চোট পান নরকিয়া। ব্যাক স্প্যাজমের সমস্যা প্রথম মনে হচ্ছিল। কিন্তু আশঙ্কা করা হচ্ছে স্ট্রেস ফ্র্যাকচারের। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে অজিদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার একাদশে আসেন সিসান্ডা মাগালা। ৪ ওভারে ৪৬ রান গিয়ে ১ উইকেট পান। তাঁর বাঁ পায়ের হাঁটুতে চোট লেগেছে।

নরকিয়া ও সিসান্ডার ছিটকে যাওয়াকে খুবই হতাশাজনক বলে বর্ণনা করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার। ফের তাঁদের মাঠে ফেরার প্রক্রিয়ারকে ত্বরান্বিত করতে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। এই দুই পেসার ছিটকে যাওয়ায় অ্যান্ডিল ফেহলাকওয়াইও ও লিজাড উইলিয়ামসের জন্য খুলে গেল বিশ্বকাপের দরজা।

 ICC World Cup 2023: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

ফেহলাকওয়াইও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে দুটি ওডিআই খেলেছেন। সিরিজের দ্বিতীয় ও পঞ্চম একদিনের আন্তর্জাতিকে। পঞ্চম ওডিআইয়ে ব্যাট হাতে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন, ওই ম্যাচেই ৪৪ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। লিজাড খেলেছেন টি ২০ সিরিজে।

লিজাড টি ২০ সিরিজের তিনটি ম্যাচেই খেলেছেন। প্রথম ম্যাচে ৪৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন, দ্বিতীয় ম্যাচে ১৭ রান খরচ করে তুলে নেন ১টি উইকেট। তৃতীয় ম্যাচে ২৪ রান দেন, কোনও উইকেট পাননি। বিকল্প পেসার খুঁজতে গিয়ে ফেহলাকওয়াইও এবং লিজাডের উপরই আস্থা রাখলেন প্রোটিয়া নির্বাচকরা।

নরকিয়ার না থাকা বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার কাছে। তিনি আইপিএলে অনেক ম্যাচ খেলেছেন। দিল্লি ক্যাপিটালস দলে রয়েছেন। আমেরিকায় মেজর লিগ ক্রিকেট খেলে দেশে ফেরার পর অজিদের বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল নরকিয়াকে। প্রথম ওডিআইয়ে খেলেননি। দ্বিতীয় ম্যাচে পাঁচ ওভার বোলিংয়ের পরই চোট পেয়ে মাঠ ছাড়েন।

তৃতীয় ম্যাচে খেলতে পারেননি। তারপর স্ক্যান রিপোর্ট আসার পর গোটা সিরিজ থেকে ছিটকে যান। এবার ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেও। মাগালা আইপিএল খেলতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন। অজিদের বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলতে পারেননি হাঁটুর চোটের কারণে। একদিনের আন্তর্জাতিক খেলতে গিয়ে হাঁটুতে যন্ত্রণা অনুভব করেন।

২৩ সেপ্টেম্বর ভারতে আসছে দক্ষিণ আফ্রিকাষ ২৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল- তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেন্ডরিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যান্ডিল ফেহলাকওয়াইও, কাগিসো রাবাডা, তাবরেজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, লিজাড উইলিয়ামস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+