Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ওয়াংখেড়েতে ফ্যাক্টর হবে টস, গোধূলি লগ্নে ব্যাটসম্যানদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ

ICC World Cup 2023: ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের মেগা সেমিফাইনাল। ভারতের সামনে কিউয়ি চ্যালেঞ্জ। ১২ বছর আগে এই মাঠেই দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়েছিল ভারতবাসীর। ইতিহাসের সেই মাঠেই তৃতীয়বার কাপ জয়ের দুয়ারে পৌঁছানোর হাতছানি রোহিতদের সামনে। কিন্তু কেমন হবে মুম্বইয়ের মাঠের এই পিচ? টস কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে? সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সেমিফাইনালের মতো বড় মঞ্চে টস সবসময়ই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়। ব্যাতিক্রম হবে না বুধবারের মেগা ম্যাচে। বিশেষ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।তার ওপর পিচ আবার স্লো।ফলে টসে জিতে আগে ব্যাট করে বড় রান করতে পারলে এগিয়ে যাবে। পরে ব্যাট করলে সন্ধ্যায় হাওয়ায় প্রথম ১৫-২০ ওভার বল সুইং হয়। তখন ব্যাট করা কঠিন হয়ে যায়।

ICC World Cup 2023:

প্রথম পাওয়ার প্লে-তে অর্থ্যাত ৬.৩০ থেকে ৭.৩০ মিনিট পর্যন্ত সময়ে ব্যাট করা অত্যন্ত কঠিন হয় দলগুলির জন্য।চলতি একদিনের বিশ্বকাপের ম্যাচগুলির দিকে নজর দিলেই বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। পরে ব্যাটিং করা দলগুলি শুরুতেই বড় ধাক্কা খেয়ছে। কখনও ৬৭ রানে ৪ উইকেট হারিয়েছে, আবার ৩৫ রানেই তিন উইকেট পড়েছে। এমনকি ১৪ রান তুলতেই স্কোরবোর্ডে ৬ উইকেট পড়ে গিয়েছে।

শুধু তাই নয় অস্ট্রেলিয়ার মতো দলকেও পাওয়ার প্লে-তে রান তুলতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে। ফলে পরে ব্যাট করে রান তাড়া করা সহজ হয় না এই মাঠে।ফলে টস জিতলে ম্যাচে এগিয়ে যাওয়া যাবে। পূর্ববর্তী ম্যাচগুলিতে দেখা গিয়েছে ওই সময়ে বোলাররা গুড লেন্থে বল ফললে তা সমস্যার হয়েছে ব্যাটারদের জন্য।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রাক্তন পিচ কিউরেটর নাদিম মেনন একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে বলেছেন, 'কোনও দল যদি মুম্বইয়ে দ্বিতীয় দফায় ব্যাটিং করে তাহলে তাদের প্রথম ১০ ওভার কিছুটা অপেক্ষা করতে হবে। কারণ ওই সময় একটা বাতাস বয়, সেই সময় ব্যাট করা কিছুটা কঠিন হয়ে থাকে। ফলে ব্যাটসম্যানরা দ্রুত উইকেট হারিয়ে বসেন।'

গ্রুপ পর্বে ন'টি ম্যাচ খেলেছে ভারত। জিতেছে সবক'টিতে। অন্যদিকে প্রথম চার ম্যাচে পরপর জিতলেও মাঝে হোঁচট খেতে হয়েছিলো কিউইদের। শেষমেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে নবম ম্যাচে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। গত বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিলো দুই শিবির। সেবার জিতেছিলো ব্ল্যাক ক্যাপস বাহিনী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+