ICC World Cup 2023: বিশ্বকাপে জয়ের ব্যবধানে বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার, অল্পের জন্য বাঁচল ODI-এ ভারতের কীর্তি

ICC World Cup 2023: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে আজ ৩০৯ রানে পরাস্ত করেছে অস্ট্রেলিয়া। ৪০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১ ওভারে মাত্র ৯০ রানে গুটিয়ে গিয়েছে ডাচরা।

নেদারল্যান্ডসের এই স্কোর চলতি বিশ্বকাপে দলগত সর্বনিম্ন স্কোর। পয়েন্ট তালিকাতেও তারা নেমে গিয়েছে দশম স্থানে। অস্ট্রেলিয়ার এই দাপুটে পারফরম্যান্সে অল্পের জন্য বেঁচে গেল ভারতের কীর্তি। তবে বিশ্বকাপে নয়া বিশ্বরেকর্ড গড়ল প্যাট কামিন্সের দল।

ICC World Cup 2023: বিশ্বকাপে জয়ের ব্যবধানে বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের আসরে ২০১৫ সালে অস্ট্রেলিয়া পারথে আফগানিস্তানকে হারিয়েছিল ২৭৫ রানে। বিশ্বকাপে রানের নিরিখে সেটিই এতদিন ছিল সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড। সেই ম্যাচেও শতরান করেছিলেন ডেভিড ওয়ার্নার (১৩৩ বলে ১৭৮)। আজ ওয়ার্নারের সঙ্গে শতরান করেন গ্লেন ম্য়াক্সওয়েল। অস্ট্রেলিয়া আজ নিজেদের রেকর্ডটিকেই আরও উন্নত করল।

একদিনের আন্তর্জাতিকে এই নিয়ে তৃতীয়বার কোনও দল তিনশোর বেশি রানে জিতল। এই তিনটিই হয়েছে চলতি বছরে। গত ১৫ জানুয়ারি তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল ৩১৭ রানে। বিরাট কোহলির ১১০ বলে অপরাজিত ১৬৬ রানের সুবাদে ভারত তুলেছিল ৫ উইকেটে ৩৯০। ২২ ওভারে শ্রীলঙ্কা ৭৩ রানে গুটিয়ে যায়। মহম্মদ সিরাজ চারটি, মহম্মদ শামি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।

এরপর গত ২৬ জুন হারারেতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জিম্বাবোয়ে ৩০৪ রানে হারায় মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেই ম্যাচে জিম্বাবোয়ে শন উইলিয়ামসের ১০১ বলে ১৭৪ রানের সৌজন্যে ৬ উইকেটে ৪০৮ রান তুলেছিল। জবাবে ২৫.১ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় ইউএসএ।

ICC World Cup 2023: বিশ্বকাপে জয়ের ব্যবধানে বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার

বিশ্বকাপে দলগত সর্বনিম্ন স্কোরের তালিকায় ১৩ নম্বরে রইল নেদারল্যান্ডসের ৯০ রানে অল আউট হয়ে যাওয়া। ২০০৩ সালের বিশ্বকাপে পার্লে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮.৪ ওভারে ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল কানাডা। সেটিই বিশ্বকাপের ইতিহাসে দলগত সর্বনিম্ন স্কোরের রেকর্ড। ১৯৭৯ সালের বিশ্বকাপে ম্যানচেস্টারে কানাডা ৪৫ রান করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে।

২০০৩ সালের বিশ্বকাপেই নামিবিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৫ রানে গুটিয়ে গিয়েছিল। ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৮ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৮ রানে অল আউট হয়েছিল। ১৯৯৯ সালে স্কটল্যান্ড ৬৮ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ২০১১ সালে কেনিয়া ৬৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৪ রানে অল আউট হয়ে গিয়েছিল। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়ারল্যান্ড থেমেছিল ৭৭ রানে। ওই বিশ্বকাপেই শ্রীলঙ্কা ৭৮ রানে অল আউট করে বারমুডাকে। ২০০৩ সালের বিশ্বকাপে নামিবিয়া ৮৪ রানে অল আউট হয় পাকিস্তানের বিরুদ্ধে। ১৯৭৫ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা ৮৬রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। বিশ্বকাপে ভারতের দলগত সর্বনিম্ন স্কোর ১২৫, ২০০৩ সালের বিশ্বকাপে সেঞ্চুরিয়নে অজিদের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+