ICC World Cup 2023: উদ্বোধন হয়নি, অথচ ভারত-পাক ম্যাচে অনুষ্ঠান! নজিরবিহীন ভাবনা বিসিসিআইয়ের
ICC World Cup 2023: অলিম্পিক হোক বা ফুটবল বিশ্বকাপ, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তাক লাগিয়ে দিতে চান আয়োজকরা। কিন্তু এবার উল্টো পথে হাঁটতে চলেছে বিসিসিআই। কোনও রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া নম নম করেই বিশ্বকাপের সূচনা করে দিয়েছে আয়োজক বিসিসিআই। যা নিয়ে সমালোচনাও কম হয়নি। এবার ভারত পাকিস্তান ম্যাচে অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। জমকালো তো দূরের কথা, বিশ্বকাপের সাদা মাটা একটা উদ্বোধনী অনুষ্ঠানও করেননি জয় শাহরা। যা নিয়ে ক্রিকেট ভক্তদের মনে আক্ষেপ ছিল। এবার শোনা যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচে অনুষ্ঠান করতে চলেছে বিসিসিআই। আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারত পাকিস্তান মেগা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ।

এই ম্যাচই বিশ্বকাপের আর্কষণের কেন্দ্রবিন্দুতে। বাবর রোহিতদের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। উত্তেজনার পারদে নতুন মশলা যোগ করল বিসিসিআইয়ের ভাবনা। ম্যাচ শুরুর আগে একটি অনুষ্ঠান করার চিন্তাভাবনা করেছে বিসিসআই। যেখানে পারফর্ম করবেন অরিজিৎ সিং। থাকবেন একাধিক বলিউড তারকা।
একাধিক জাতীয়স্তরের সংবাদমাধ্যমের খবর অনুসারে, দুপুর ১২:৪০ থেকে শুরু হবে এই জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হবে দুপুর ১:১০ নাগাদ। সেই সময়, দুই দলের ক্রিকেটাররা মাঠে ঢুকবেন। যদিও রুপোলি পর্দার নক্ষত্রদের মধ্যে কারা থাকবেন তা এখনও বোর্ডের পক্ষ থেকে জানান হয়নি। এখানেই শেষ নয়, চমক আরও আছে।

ম্যাচ ও অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বকাপে গোল্ড কার্ড পাওয়া ব্যক্তিদের। এই তালিকায় সচিন তেন্ডুলকর যেমন রয়েছেন তেমনি রয়েছেন অমিতাভ বচ্চন, রজনীকান্তও। ফলে ভারত পাক ম্যাচে এক কথায় তারকা সমাবেশ ঘটতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
কিন্তু প্রশ্ন উঠছে উদ্বোধনী অনুষ্ঠান না করে, টুর্নামেন্টের মাঝপথে একটি নির্দিষ্ট ম্যাচে কেন অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই। সমর্থকদের কাছে বা সম্প্রচারকারী চ্যানেলের টিআরপির স্বার্থে একটি নির্দিষ্ট ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতেই পারে। কিন্তু আয়োজকদের কাছে সব ম্যাচের গুরুত্ব সমান হওয়া উচিত।
আইপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয় বিসিসিআই। অথচ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানই করলেন না বোর্ড কর্তারা। অথচ প্রাথমিকভাবে ঠিক ছিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

এখন দেখার শেষ পর্যন্ত ভারত পাক ম্যাচে অনুষ্ঠান করে সমর্থকদের মন ভরাতে পারেন কিনা বোর্ড কর্তা, নাকি এটাও একটা প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications