ICC World Cup 2023: আফগানিস্তানের সাফল্যের নেপথ্যে রয়েছে‌ন এক ভারতীয়, রশিদদের প্রশংসায় পঞ্চমুখ সচিনও

আইসিসি একদিনের বিশ্বকাপে ডার্ক হর্স এখন আফগানিস্তান। প্রথমে ইংল্যান্ড তারপর পাকিস্তানকে হারিয়ে রীতিমতো চমক দিয়েছে আফগানরা। এশিয়ার ক্রিকেটে নতুন শক্তি হিসেবে আগেই আর্বিভূত হয়েছে কাবু‌লিওয়ালার দেশ। এবার বিশ্বকাপের মঞ্চেও নিজেদের জাত চেনাচ্ছেন রশিদ খানরা। অঘটন একটা ম্যাচে ঘটতেই পারে, কিন্তু দুটি বড় দলকে হারানো সহজ কথা নয়।

আফগানিস্তান ক্রিকেটে ভারতের অবদান কম নয়। একটা সময় রশিদ খানদের কোচ, মেন্টরের ভূমিকা পালন করেছেন লালচাঁদ রাজপুত, মনোজ প্রভাকরের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। চলতি বিশ্বকাপেও আফগানদের দলের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন একজন ভারতীয়। ডাগ আউটে তাঁর উপস্থিতি অন্য মাত্রা এনে দিয়েছে। লালচাঁদ রাজপুত, মনোজ প্রভাকরদের পর আফগানিস্তান দলে যুক্ত হয়েছেন আরও এক ভারতীয় সাপোর্ট স্টাফ। তিনি অজয় জাদেজা।

ICC World Cup 2023

১৯৯২ থেকে ২০০২ পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১৫ টি টেস্ট ১৯৬ টি ওডিআই ম্যাচ খেলেছেন জাদেজা,সঙ্গে আছে ১১১ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা। কিন্তু গড়াপেটায় নাম জড়িয়ে গিয়ে ক্রিকেট কেরিয়ার মাঝপথেই শেষ হয় যায় জাদেজার। কি‌ন্তু বিশ্বকাপে আফগান দলের ডাগ আউটের শক্তি বাড়াচ্ছেন বিতর্কিত এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় অজয়ের অভিজ্ঞতা যে আফগান দলের কতটা কাজে লাগছে তা রশিদ খানদের ফলাফল থেকেই স্পষ্ট। সবচেয়ে বেশি কাজে লাগছে বোধহয়, ভারতীয় কন্ডিশন আর পিচ নিয়ে ড্রেসিংরুমে জাদেজার পরামর্শগুলি।

ICC World Cup 2023

পাকিস্তানকে হারানোর পর আফগানিস্তান দলে জাদেজার ভূমিকা নিয়ে মুখ খুলেছেন সচিন তেন্ডুলকরও। সোশ্যাল মিডিয়ায় সচিন লিখেছেন, 'চলতি বিশ্বকাপে আফগানিস্তান অভূতপূর্ব পারফরম্যান্স তুলে ধরছে। ব্যাটিং বিভাগে যে শৃঙ্খলার ছবি তুলে ধরছেন আফগান ব্যাটসম্যানরা, তা প্রশংসনীয়। একইসঙ্গে শট রানের ক্ষেত্রেও আফগান ব্যাটারার তাঁদের দক্ষতার ছাপ রাখছেন। এটা সম্ভব হচ্ছে অজয় জাদেজার অবদানের জন্য।'

একইসঙ্গে মাস্টার ব্লাস্টার লিখেছেন, 'প্রথমে ইংল্যান্ড, তারপর পাকিস্তানকে হারানোর। আফগানিস্তানের এই সাফল্য কিন্তু নতুন দিগন্ত উন্মোচিত করছে ক্রিকেটে।' গুরবাজ-রহমানদের ব্যাটিং যে স্বয়ং সচিন তেন্ডুলকরেরও নজর কেড়েছে তা তাঁর বার্তা থেকেই স্পষ্ট।


শুধু সচিন নন, আফগানিস্তান দলের এই সাফল্যে জাদেজার ভূমিকার কথা তুলে ধরেছেন‌ একাধিক প্রাক্তন ক্রিকেটার। আফগানদের হেড কোচ জনাথন ট্রট। তাঁর সঙ্গে জাদেজার ক্রিকেট মস্তিস্ক। এবারের বিশ্বকাপে আফগানরা কিন্তু অনেক হিসাবই গোলমাল করে দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+