ICC World Cup 2023: পাকিস্তানকে হারিয়ে ফের অঘটন আফগানদের, সেমির স্বপ্ন ফিকে হচ্ছে বাবরদের

বিশ্বকাপে ফের অঘটন। ইংল্যান্ডকে হারানোর পর এবার পাকিস্তানকে হারিয়ে রীতিমতো চমক দিল আফগানিস্তান। চিপকে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে আফগানরা তাদের চমকের ধারা বজায় রাখল।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দলগত প্রয়াসেই ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন বাবরব আজম। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি টার এবং একটি ছক্কা দিয়ে। একটা সময়মনে হয়েছি‌ল শতরান করতে পারেন পাক অধিনায়ক। কিন্তু ৭৪ রানে নূর আহমেদের বলে আউট হলেন বাবর।

আফগান

এছাড়া ওপেনার ৫৮ রান করেন আবদুল্লাহ শফিক। মূ‌লত বাবর এবং শফিকের ইনিংসে ভর করেই বড় রানের ভিত গড়ে পাকিস্তান। মাঝে সউদ শাকিল করেন ২৫ রান।চিপকে এদিন একটা বড় গাঁট ছাড়াল পাকিস্তান। ১ হাজার ১৬৮ বল পর অবশেষে পাওয়ার প্লে-তে ছক্কা হাঁকাল পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ছক্কা হাঁকালেন পাক ওপেনার আব্দুলা শফিক । ইনিংসের পঞ্চম ওভারে আফগান স্পিনার নবিন উল হকের পুল করে পাওয়ার প্লে-তে বহু প্রতীক্ষিত ছক্কা হাঁকালেন শফিক।

শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে ৪০ রান শাদাব খান ও ইফতিকর আহমেদ। মূলত এই দুই ব্যাটসম্যানের সৌজন্যেই স্কোরবোর্ডে ২৮২ রান তুলতে সক্ষম হয় পাক দল। আফগা‌নদের হয়ে নূর আহমেদ তিনটি এবং‌ নবীন উল হক দুটি উইকেট নেন।

আফগান

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই জমাট ইনিংস খেলেতে শুরু করেন দুই আফগান ওপেনার গুরবাজ এবং ইব্রাহিম। এই দুই ওপেনারই অর্ধশতরান করেন। ১৩০ রানের ওপেনিং পার্টনারশিপ তৈরি করে আফগানরা। গুরবাজ ৬৫ রান করে আউট হন। কিন্তু ইব্রাহিম খেলা চালিয়ে যেতে থাকেন।

কিন্তু ৮৭ রান করেই আউট হলেন ইব্রাহিম। তাঁর ইনিংস সাজানো ছি‌ল ১০টি চার দিয়ে। পাক বোলার হাসান আলির ব‌লে আউট হন ইব্রাহিম। এরপর আফগানদের জয়ের দিকে এগিয়ে ‌নিয়ে যাওয়ার কাজটা করতে থাকেন রহমত শাহ। অধিনায়ক হাসমাতুল্লাহের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের নিয়ে যেতে থাকেন রহমতই।

ICC World Cup 2023

শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তু‌লে নেয় পাঠানরা।
সোমবার পাক বোলারদের পারফৱম্যান্স ছিল যথেষ্টই খারাপ। তার থেকেও বেশি হতশ্রী ছি‌ল পাক ফিল্ডারদের পারফরম্যাান্স। এই ম্যাচে একাধিক ক্যাপ ফস্কালে‌নন। আফগানদের বিরুদ্ধে হেরে সেমির স্বপ্ন আরও ফিকে হল বাবর আজমদের। ৫ ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট ৪। শেষ চারের লড়াই থেকে ক্রমশ দূরে সরছে পাকিস্তান। তারা রয়েছে পাঁচ নম্বরে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এল আফগানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+