ICC Women's U-19 T20 WC: চ্যাম্পিয়ন দলের অভ্যর্থনায় নেই জৌলুস, আগামীর পরিকল্পনা জানিয়ে দিলেন নিকি-তৃষারা
গত রবিবারই আইসিসি টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দল। এই নিয়ে টানা দুই বার চ্যাম্পিয়ন হল ভারত। মঙ্গলবার বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলেন ভারতের মহিলা ব্রিগেড। মালয়েশিয়া থেকে বেঙ্গালুরুতে নামে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা দল। তবে জমকালো অভ্যর্থনা পেলেন না নিকি প্রসাদরা। খানিকটা ছিমছাম ভাবেই তাঁদের স্বাগত জানানো হল।
২০২৩ সালের পর ২০২৫, পর পর দুইবার অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি২০-তে বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত। দেশের ফেরার পর জি তৃষা, কমলিনীদের ঘিরে দেখা গেল না অতিরিক্ত কোনও উন্মাদনা। এমনকি বোর্ডের কোনও শীর্ষকর্তাদেরও দেখা গেল না। মূলত বিমানবন্দরে ক্রিকেটারদের স্বাগত জানালেন তাঁদের পরিবারের সদস্যরাই। একে একে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্যরা।

টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন জি তৃষা। দেশে ফেরার পর তিনি বলেনি, আমি খুবই খুশি এবং গর্বিত। ব্যক্তিগতভাবে আমি ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই দলের জন্য অবদান রাখতে পেরেছি। দেশের হয়ে খেলা এবং পারফরম্যান্স করা সব সময়ই গর্বের। আগামী দিনে ভারতের হয়ে আরও ম্যাচ জেতাই আমার লক্ষ্য। ভারতীয় দলের অধিনায়ক নিকি প্রসাদ জানিয়েছেন., আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি এবং সাফল্য পেয়েছি। আগামী দিনে দেশের হয়ে আরও বেশি ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য।
বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভারতের মেয়েরা ফিরলেও তাদের জন্য কোনও অভ্যর্থনার ব্যবস্থা রাখেনি বিসিসিআই। যা একেবারেই বেমানান। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের জন্য ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছ। কোচ নুহসিন আল খাদের, প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ- গোটা দলকে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খেতাব ধরে রাখার জন্য মহিলা দলকে আন্তরিক অভিনন্দন। এই সাফল্যকে সম্মান জানাতেই আর্থিক পুরস্কার ঘোষণা করা হচ্ছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।
VIDEO | Indian women under-19 cricket team arrives in Bengaluru from Malaysia.
— Press Trust of India (@PTI_News) February 3, 2025
The Indian team on Sunday had defeated South Africa by nine wickets to win the under-19 world cup for the second time in a row. Chasing a modest 83 for a win, India chased down the target with 52… pic.twitter.com/07mBMD35RR
আইসিসির সেরা একাদশেও দাপট দেখা গিয়েছে ভারতীয়দেরই। চারজন ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইসিসির সেরা একাদশে।আইসিসির সেরা একাদশে সুযোগ করে নিয়েছেন ভারতের জি তৃষা। পাশাপাশি ভারতীয় দল থেকে আইসিসির সেরা একাদশে সুযোগ পেয়েছেন জি কমলিনী, বৈষ্ণবী শর্মা, আয়ূশী শুল্কা।
কোচ নুহসিন আল খাদের এই নিয়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব ১৯ দলকে চ্যাম্পিয়ন করলেন। এর আগে ২০২৩ সালেও তাঁর কোচিংয়েই ভারতীয় দল চ্যাম্পিয় হয়েছিল। নুহসিন আল খাদের কিন্তু ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালের জয়কেই এগিয়ে রাখছেন।












Click it and Unblock the Notifications