মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল - একনজরে পরিসংখ্যান
ভারত বনাম ইংল্যান্ড আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের পরিসংখ্য়ানগত প্রিভিউ।
শুক্রবার (২৩ নভেম্বর), আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ২০১ -এর ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্য়াচের আগে দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান দেখলে যে কেউ ইংল্যান্ডে এগিয়ে রাখবে। টি২০ ক্রিকেটে দুই দল এখনও পর্যন্ত ১৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে একটি ম্যাচ বাতিল হয়েছে। বাকি ১৩টি ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে ১০ বার, ভারত মাত্র ৩ বার।
এই টি২০ বিশ্বকাপে অবশ্য হরমনপ্রিতরা বার বার প্রমাণ করেছেন অতীত পরিসংখ্যান পাল্টে নতুন রেকর্ড স্থাপনই এই ভারতীয় মহিলা দলের রীতি। অতীত পরিসংখ্যানে নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াও ভারতের থেকে অনেক এগিয়ে ছিল, কিন্তু দুই দলই পরাস্ত হয়েছে ভারতের এই অপেক্ষাকৃত তরুণদের নিয়ে গড়া দলের কাছে।
মাইখেল বেঙ্গলি শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে রেকর্ড বই ঘেঁটে তুলে আনল বেশ কিছু মজাদার পরিসংখ্যান। দেখা যাক সংখারা কী বলছে।

দলগত রেকর্ড
১৯৯/৩ - ভারত বনাম ইংল্যান্ড টি২০আই সর্বোচ্চ দলগত রান। চলতি বছরেই মুম্বইতে এই রানটি করেছিলেন ইংল্যান্ডের মহিলারা।
৮৮/৮ - ভারত বনাম ইংল্যান্ড টি২০আই সর্বোচ্চ দলগত রান। ২০১১ সালে ইংল্যান্ডের শক্তিশালী বোলিং-এর সামনে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে এর বেশি তুলতে পারেনি ভারত।

ব্যাটিং রেকর্ড
৩৫২ - ভারত বনাম ইংল্যান্ড টি২০ ম্যাচে সর্বোচ্চ রান করেছেন ভারতের মিতালি রাজ।
১২৪ - এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের ড্যানিয়েলা ওয়ায়েট-এর।
১৩ - ভারত-ইংল্যান্ড মহিলা টি২০ ম্যাচে মোট ১৩টি অর্ধশতরান হয়েছে, ৭টি করেছেন ব্রিটিশ মহিলারা, বাকি ৬টি এসেছে ঙারতীয়দের ব্যাট থেকে।

ছক্কার রেকর্ড
১৮ - ভারত-ইংল্যান্ড টি২০আই-তে মোট ১৮টি ছয় মারা হয়েছে। ১১টি মেরেছেন ইংরেজরা, ৭টি ভারতীয়রা।
৯ - ১৮টি ছয়ের ৯টিই এসেছিল দুই দলের একটি ম্যাচ থেকে। সেই ম্যাচে ইংল্যান্ড দল মেরেছিল ৬টি ছয়, ভারত ৩টি।
৫- ইংল্যান্ডের ৬টি ছয়ের ৫টিই মেরেছিলেন ড্যানিয়েলা ওয়ায়েট। এটিই ভারত বনাম ইংল্যান্ড টি২০ ম্যাচে এক ক্রিকেটারের ব্যাট থেকে আসা সর্বাধিক ছয়ের রেকর্ড।
৬ - মোট ৬টি ছয় মেরে ড্যানিয়েলাই দুই দলের মধ্যে ছয় মারার সংখ্য়ায় সবার উপরে রয়েছেন।

বোলিং রেকর্ড
১০ - ভারত বনাম ইংল্যান্ড টি২০আই ম্যাচে সর্বাধিক উইকেট শিকারী ইংল্যান্ডের ক্যাথরিন ব্রান্ট। তিনি মোট ১০ উইকেট নিয়েছেন।
২১/৪ - এক ম্যাচে সেরা ব্যক্তিগত বোলিং পারফরম্যান্সের নজির রয়েছে ভারতীয় বোলার একতা বিস্ত-এর।
১১ - ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচে মোট মেডেন ও সংখ্যা। এরমধ্যে ৬টি ওভার এসেছে ইংরেজ বোলারদের হাত থেকে, আর বাকি ৫টি করেছেন ভারতীয়রা।
৪ - ইংল্যান্ডের ৬টি মেডেন ওভারের ৪টিই করেছেন ক্যাথরিন ব্রান্ট, যা এই ম্যাচে সর্বাধিক মেডেন ওভারের ব্যক্তিগত রেকর্ড।
শুক্রবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আরও একবার পরিসংখ্যান বদলাবার চ্যালেঞ্জ ভারতীয় মহিলাদের সামনে। আশা করা যায় এই ম্যাচেও জিতে প্রথমবারের জন্য মহিলা টি২০ বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে যাবেন হরমনপ্রিতরা।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications