ICC Test Rankings: রোহিত তিন বছর পর প্রথম পাঁচে, আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই বিভাগের শীর্ষে ভারতীয়রা

ICC Test Rankings: ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু ১৯ সেপ্টেম্বর থেকে। তার আগে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতীয়দের জন্য সুখবর। ব্যাটারদের তালিকার প্রথম দশে তিন ভারতীয়।

রোহিত শর্মা ২০২১ সালের পর এই প্রথম চলে এলেন প্রথম পাঁচে। তাঁর পরেই রয়েছেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি।

ICC Test Rankings

ভারত টেস্ট সিরিজ শেষ খেলেছে আইপিএলের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে। ওই সিরিজে যশস্বী জয়সওয়াল ৭১২ রান করেছিলেন। আজ যে র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে ব্যাটারদের তালিকায় এক ধাপ উঠে রোহিত শর্মা রয়েছেন পাঁচে।

টেস্ট ব্যাটারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। দুই থেকে চারে রয়েছেন নিউজিল্যান্ডের ২ জন ও অস্ট্রেলিয়ার ১ ব্যাটার। তাঁরা হলেন যথাক্রমে কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল ও স্টিভ স্মিথ। রোহিত এক ধাপ উঠে পাঁচে এসেছেন, প্রথম পাঁচে আসা তিন বছর পর।

যশস্বী ও বিরাট কোহলি এক ধাপ করে উঠে রয়েছেন যথাক্রমে ছয় ও সাতে। টেস্টে বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। এ ছাড়া জশ হ্যাজলউডের সঙ্গে যুগ্ম দ্বিতীয় স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ। সাত নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

অর্থাৎ ব্যাটারদের মতো বোলারদের তালিকার প্রথম দশেও তিন ভারতীয়। কুলদীপ যাদব ১৫, মহম্মদ শামি ২৪, মহম্মদ সিরাজ ২৬ নম্বর ও অক্ষর প্যাটেল যুগ্ম ৩৮ নম্বরে রয়েছেন। ব্যাটারদের তালিকায় শুভমান গিল রয়েছেন ১৯ নম্বরে। ৪০ নম্বরে চেতেশ্বর পূজারা।

টেস্টে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন দুই ও অক্ষর প্যাটেল ছয় নম্বরে রয়েছেন। দলগত র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে। ভারত রয়েছে দুইয়ে। এরপর যথাক্রমে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+