ICC Test Rankings: ভারতীয় বোলার হিসেবে অনন্য নজির গড়লেন বুমরাহ, লজ্জা বাড়ল রোহিত ও বিরাটের

ICC Test Rankings: মেলবোর্ন টেস্টের পারফরম্যান্স ও ফলাফলের প্রভাব পড়ল আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে। যাতে প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ।

দুই ইনিংসে অর্ধশতরান করায় ব্যাটারদের ক্রমতালিকায় উত্থান হয়েছে যশস্বী জয়সওয়ালের। তবে নেমে গিয়ে লজ্জা বাড়ল রোহিত শর্মা ও বিরাট কোহলির।

ICC Test Rankings

চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জসপ্রীত বুমরাহ ৪ টেস্টে ৩০টি উইকেট দখল করে ফেলেছেন। কোনও সিরিজে যা বুমরাহর কেরিয়ারে সর্বাধিক। টেস্টে বিশ্বের এক নম্বর বোলারের সিংহাসনটি বুমরাহ দখলে রাখলেন। তাঁর রেটিং পয়েন্ট ৯০৭।

এর আগে, ভারতের কোনও বোলার ৯০৭ রেটিং পয়েন্টে পৌঁছতে পারেননি। আগের তালিকায় বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন- দুজনেরই ঝুলিতে ছিল ৯০৪ রেটিং পয়েন্ট। মেলবোর্ন টেস্টে ৯ উইকেট পাওয়ায় বুমরাহ গড়লেন নয়া কীর্তি।

বুমরাহ আইসিসি বর্ষসেরা ক্রিকেটার ও আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। টেস্টে বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্টের নিরিখে বুমরাহ ছুঁলেন ইংল্যান্ডের ডেরেক আন্ডারউডকে। বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের নজির রয়েছে ইংল্যান্ডের সিমার সিডনি বার্নসের (৯৩২)।

ইংল্যান্ডের আরেক সিমার জর্জ লোম্যানের কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট ছিল ৯৩১। ইমরান খান ৯২২, মুথাইয়া মুরলীধরন ৯২০ রেটিং পয়েন্ট অবধি পৌঁছেছিলেন তাঁদের কেরিয়ারে।

টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। দুই ও তিনে যথাক্রমে হ্যারি ব্রুক ও কেন উইলিয়ামসন। এক ধাপ উঠে চারে চলে এলেন যশস্বী জয়সওয়াল। পাঁচে নেমে গেলেন ট্রাভিস হেড। প্রথম দশে নেই আর কোনও ভারতীয়।

তিন ধাপ করে উঠে এসেছেন যথাক্রমে পাকিস্তানের সাউদ শাকিল (ছয় নম্বরে আছেন) ও স্টিভ স্মিথ (সাতে রয়েছেন)। ঋষভ পন্থ এক ধাপ নেমে চলে গেলেন ১২ নম্বরে। তিন ধাপ উঠে ১১ নম্বরে চলে এলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

শুভমান গিল মেলবোর্নে খেলার সুযোগ পাননি। তিনি ২০ নম্বরে রয়েছেন। বিরাট কোহলি তিন ধাপ নেমে চলে গিয়েছেন ২৪ নম্বরে। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে নেমে যেতে হলো পাঁচ ধাপ। তিনি রয়েছেন ৪০ নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+