বুমরাহ ও হর্ষলের কামব্যাক, নেই জাদেজা! চাহার-শামিকে ছাড়াই অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে রোহিতের ভারত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করে দেওয়া হলো আজ। দলে তেমন কোনও পরিবর্তন নেই। রবীন্দ্র জাদেজা হাঁটুতে চোট পেয়েছিলেন, অপারেশন করান। ফলে তিনি এই দলে নেই। মহম্মদ শামিকেও দলে রাখা হয়নি। দীপক চাহারও দলে সুযোগ পেলেন না। দুজনেই আছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায়।

শামি বিশ্বকাপে স্ট্যান্ডবাই

শামি বিশ্বকাপে স্ট্যান্ডবাই

এশিয়া কাপে ভারতের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে উঠে আসছিল অনভিজ্ঞ বোলিংয়ের কথা। প্রাক্তন ক্রিকেটাররা পরামর্শ দিচ্ছিলেন অস্ট্রেলিয়ায় যেহেতু টি ২০ বিশ্বকাপ হচ্ছে সেই দলে মহম্মদ শামির অভিজ্ঞতা কাজে লাগানোর। শামি গত টি ২০ বিশ্বকাপের পর একটিও টি ২০ আন্তর্জাতিক খেলেননি। তবে আইপিএলে চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের হয়ে বল হাতে অবদান রেখেছিলেন। শামিকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টি ২০ সিরিজের দলে রাখা হলেও বিশ্বকাপের দলে রাখা হয়নি। শামি, চাহাররা রয়েছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায়।

চাহারও ব্রাত্য

চাহারও ব্রাত্য

চোট সারিয়ে দীপক চাহার জিম্বাবোয়ে সফরে কামব্য়াক করেছিলেন। অলরাউন্ডার হিসেবেও দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। কিন্তু শামির মতো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দলে রাখা হলেও চাহারও টি ২০ বিশ্বকাপের দলে নেই। টি ২০ বিশ্বকাপের সম্ভাব্য প্রথম একাদশের তারকারাই খেলবেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজে। তবে হার্দিক পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমার দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকবেন। অর্শদীপ সিংকে অজিদের বিরুদ্ধে সিরিজের দলে রাখা হয়নি। তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে খেলবেন।

আবেশও নেই

আবেশও নেই

রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে টি ২০ বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন দীপক হুডা ও অক্ষর প্যাটেল। এ ছাড়া রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের স্পিনে ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভারত কতজন স্পিনার নিয়ে নামবে সেটা বড় প্রশ্ন। টি ২০ বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারকে। দল ঘোষণার সময় বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ চলাকালীন হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিংকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে থাকতে হবে কন্ডিশনিং-সংক্রান্ত বিষয়ের জন্য। এশিয়া কাপের দলে থাকলেও টি ২০ দল থেকে বাদ পড়েছেন আবেশ খান। অসুস্থতার কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।

টি ২০ বিশ্বকাপের দল

টি ২০ বিশ্বকাপের দল

ভারতের টি ২০ বিশ্বকাপ দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং

স্ট্যান্ডবাই- মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ শামি, হর্ষল প্যাটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+