শুভমান গিলের রেকর্ড উত্থান আইসিসি টি ২০ ক্রমতালিকায়, উল্লেখযোগ্য অগ্রগতি হার্দিক ও অর্শদীপের

আইসিসি টি ২০ আন্তর্জাতিকে ব্যাটারদের তালিকায় ১৬৮ ধাপ উঠে এলেন শুভমান গিল। অর্শদীপ সিং বোলারদের তালিকায় রয়েছেন ১৩ নম্বরে, হার্দিক পাণ্ডিয়া অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতেছে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। প্রথম ম্যাচে হেরে গিয়েও ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বিশ্বের ১ নম্বর টি ২০ দল। তিন ম্যাচের এই সিরিজে পারফরম্যান্সের নিরিখে আইসিসি টি ২০ আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ভারতের তিন ক্রিকেটারের।

গিলের রেকর্ড উত্থান

গিলের রেকর্ড উত্থান

সদ্যপ্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে ব্যাটারদের তালিকায় শুভমান গিল, অলরাউন্ডারদের তালিকায় হার্দিক পাণ্ডিয়া ও বোলারদের তালিকায় অর্শদীপ সিং অনেকটাই উঠে এসেছে। শুভমান গিল এই সিরিজে তিন ইনিংসে ১৪৪ রান করেছিলেন। আমেদাবাদে অপরাজিত ১২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ভেঙে দেন একাধিক রেকর্ড। ১৬৮ ধাপ উঠে তিনি টি ২০ আন্তর্জাতিকে চলে এসেছেন যুগ্ম ৩০-এ। মনে রাখতে হবে, কেরিয়ারে মাত্র ৬টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন গিল।

হার্দিক দুইয়ে

হার্দিক দুইয়ে

আমেদাবাদে হার্দিক পাণ্ডিয়া বল হাতে কামাল দেখিয়েছেন। ১৬ রানের বিনিময়ে নেন ৪ উইকেট। সিরিজে ৫টি উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ৬৬ রান করেন। ফলে অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর স্থানের কাছাকাছি পৌঁছে গেলেন ভারতের টি ২০ অধিনায়ক। আগগানিস্তানের মহম্মদ নবিকে টপকে হার্দিক চলে এসেছেন দ্বিতীয় স্থানে। বাংলাদেশের শাকিব আল হাসানের চেয়ে মাত্র ২ রেটিং পয়েন্ট কম রয়েছে হার্দিকের।

অর্শদীপ ১৩ নম্বরে

অর্শদীপ ১৩ নম্বরে

হার্দিক ও অর্শদীপের দাপটে নিউজিল্যান্ড শেষ ম্যাচে আমেদাবাদে ৭ রানে চার উইকেট হারিয়েছিল। অর্শদীপ ১৬ রানে ২ উইকেট দখল করেছিলেন। যার ফলে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ উঠে এসেছেন অর্শদীপ। তিনি এখন বোলারদের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন রশিদ খান।

শীর্ষে সূর্য

শীর্ষে সূর্য

নিউজিল্যান্ড সিরিজে সূর্যকুমার যাদবকে চেনা ছন্দে পাওয়া যায়নি। যদিও তাতে ব্যাটারদের র‍্যাঙ্কিং তালিকার শীর্ষস্থান ধরে রাখতে কোনও অসুবিধাই হয়নি। সূর্যর রেটিং পয়েন্ট ৯০৬। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮৩৬। প্রথম দশে অবশ্য কোনও ভারতীয় নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+