আইসিসির দরবারে মুখ পুড়ল পাকিস্তানের, ম্যাচ রেফারিকে অপসারণের দাবি সটান খারিজ

এশিয়া কাপে ফের মুখ পুড়ল পাকিস্তানের। এবার আইসিসির দরবারে গিয়ে সটান গালে থাপ্পড় খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তাতেই পিসিবি ব্যাকফুটে চলে গেল।

আইসিসি গতকাল রাতেই পিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানো হবে না। যদিও লজ্জার শেষ থাকবে না বলে এ কথা স্বীকার করছে না পাকিস্তান।

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় পাক অধিনায়ক আঘা সলমনের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনকী ম্যাচ শেষের পরেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। এরপরই পিসিবি মনগড়া অভিযোগ তুলে আইসিসির দ্বারস্থ হয়।

পিসিবির তরফে অভিযোগ করা হয়েছিল, টসের সময় করমর্দনের দরকার নেই বলে জানিয়েছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারতের কথাতেই ম্যাচ রেফারি এমনটা করেছেন বলে অভিমত পিসিবির। এতে তিনি যেমন নিরপেক্ষতার পরিচয় দেননি, তেমনই আইসিসির আচরণবিধি ভেঙেছেন বলে অভিযোগ তোলে পিসিবি। সে কারণে তাঁর অপসারণ দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করমর্দন না করার ব্যাখ্যা চেয়ে টুর্নামেন্ট ডিরেক্টর অ্যান্ড্রু রাসেলের দ্বারস্থ হয়েছিলেন টিম ম্যানেজার নাভিদ আক্রম চিমা। যদিও ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, পাইক্রফট হাত মেলানো সংক্রান্ত কোনও নির্দেশই দেননি অধিনায়ককে। এমনও জানা গিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আধিকারিকদের কথামতোই নিয়ম মেনে যা বলার তাই দুই দলের অধিনায়ককে বলেছেন জিম্বাবোয়ের ম্যাচ রেফারি পাইক্রফট।

পাকিস্তান বরাবরই বড় বড় কথা বলে ঢোঁক গেলে! এবারও তার ব্যতিক্রম হলো না। পাকিস্তান প্রয়োজনে পরবর্তী গ্রুপ ম্যাচে দল নামাবে না বলেও বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছিল। যদিও চাপের সেই প্রয়াসেও কাজ হয়নি। কেন না, দল না নামালে পাকিস্তানের সুপার ফোরেও যাওয়া হতোই না।

উল্লেখ্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদে রয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি। এখন দেখার পাকিস্তান-সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে কাল পাইক্রফটকে ম্যাচ রেফারি হিসেবে দেখা যায় কিনা। সাধারণত ম্যাচের আম্পায়ার ও ম্যাচ নিযুক্তদের ঠিক করে দেয় আইসিসিই। পাইক্রফট কালকের ম্যাচের দায়িত্বে। ফলে তাঁকে সরিয়ে দিয়ে নাকভি সংঘাতের বাতাবরণ তৈরি করেন কিনা সেদিকে সকলের নজর। পাকিস্তান এশিয়া কাপ বয়কটের রাস্তায় হাঁটার সাহস দেখাতে পারে কিনা তা নিয়েও জল্পনা অব্যাহত। উল্লেখ্য, রবিবার ভারত একপেশে লড়াইয়ে পর্যুদস্ত করেছে পাকিস্তানকে। ভারত ও পাকিস্তান সুপার ফোরে গেলে ফের আগামী রবিবার দুই দলের দ্বৈরথ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+