Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind vs NZ, ICC CWC 2023: আইসিসি ইভেন্টে ভারত-নিউজিল্যান্ড নক-আউট, ১৫ বছর ধরে উজ্জ্বল উপস্থিতি কোন পাঁচের?

Ind vs NZ, ICC CWC 2023: আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নয়। চলতি বিশ্বকাপে অবশ্য লিগ পর্বে কিউয়িদের ধরমশালায় হারিয়েছিল রোহিত শর্মার ভারত।

মেন ইন ব্লু যে ফর্মে রয়েছে তাতে ফেভারিট হিসেবেই নামছে। অন্যদিকে, নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন, যখন হারানোর কিছু থাকে না তখন কিউয়িরা কিন্তু বিপজ্জনক! ফলে হাড্ডাহাড্ডি দ্বৈরথের অপেক্ষা।

Ind vs NZ, ICC CWC 2023: আইসিসি ইভেন্টে ভারত-নিউজিল্যান্ড নক-আউট

আজকের সেমিফাইনালে এমন পাঁচজন ক্রিকেটার রয়েছেন দুই দলের ২২ জনের মধ্যে যাঁরা ২০০৮ সাল থেকে আইসিসি ইভেন্টে ভারত-নিউজিল্যান্ড নক-আউট ম্যাচে খেলেছেন। তাঁদের মধ্যে তিনজন হলেন নিউজিল্যান্ডের- কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। ভারত থেকে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।

২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে কুয়ালা লামপুরে বিরাট কোহলির ভারতের মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। সেই ম্য়াচে ভারতের অনূর্ধ্ব ১৯ দল ডাকওয়ার্থ-লুইস মেথডে ৯ বল বাকি থাকতে ৩ উইকেটে জিতেছিল। সেই নিউজিল্যান্ড দলে ছিলেন উইলিয়ামসন, সাউদি ও বোল্ট। বিরাটের দলে ছিলেন জাদেজা।

বিরাটের বলে সেই ম্য়াচে স্টাম্প আউট হয়েছিলেন উইলিয়ামসন। হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে বিরাট বল করছেন। ফলে আজ কি ফের সেই দৃশ্য দেখা যাবে? ২০১৯ সালের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড রিজার্ভ ডে-তে ১৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতের বিরুদ্ধে। সেই ম্য়াচেও দুই দলে ছিলেন পাঁচজন। বিরাট ব্যর্থ হলেও জাদেজা করেছিলেন সর্বাধিক ৭৭ রান।

২০২১ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচেও রিজার্ভ ডে-তে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালের মতো সেই ফাইনালেও বিরাট ও উইলিয়ামসন ছিলেন দুই দলের অধিনায়ক। রবীন্দ্র জাদেজা ছিলেন বিরাটদের একাদশে। সাউদি ও বোল্ট কিউয়িদের জেতাতে বড় অবদান রেখেছিলেন।

আজ ফের ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথ। জিতলেই মিলবে ফাইনালের টিকিট। ১৫ বছর ধরে যাঁরা বিভিন্ন আইসিসি ইভেন্টে নক-আউট ম্যাচ খেলেছেন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই ফ্যাব ফাইভের কে বা কারা আজ নায়ক হয়ে উঠতে পারেন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+