Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ে মোদীকে নিয়ে মিম! মমতা-ববিকে দুষে হুঁশিয়ারি শুভেন্দুর

ICC CWC 2023: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ের পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চাপানউতোর। তৃণমূলের নেতা-মন্ত্রীরা বলেছেন, নরেন্দ্র মোদীর উপস্থিতিই নাকি ভারতের হারের কারণ।

জবাব দিতে দেরি করেননি বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের পাল্টা, ফাইনালের দিন সকালেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের টুইটই নাকি কাল হয়েছে! বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর বিরাট কোহলির ব্যাটে তিন বছর শতরানের খরা চলার কথা মনে করিয়েছেন তাঁরা।

ICC CWC 2023: মোদীকে নিয়ে মিম দেখেই বিরাট হুঁশিয়ারি শুভেন্দু

লোকসভা ভোটে বিরোধী দলগুলি গঠন করেছে ইন্ডিয়া জোট (I.N.D.I.A.)। ফলে বিশ্বকাপে সমর্থনের সময় বিজেপি নেতারা ইন্ডিয়া জিতেগা বলবে, নাকি ভারত জিতেগা স্লোগান তুলবে, স্টেডিয়ামে কোন ধ্বনি বেশি শোনা যাবে তা নিয়ে সোশ্যাল মিডিয়া একসময় সরগরম হয়েছিল। আর এবারও নয়া বিতর্ক উস্কে দিয়েছে সেই সোশ্যাল মিডিয়াই।

বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন, যেভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে মিম ছড়িয়েছে তাতে বেজায় চটেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা আজ তমলুকে গোটা ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপের দাবিও তোলেন।

শুভেন্দু বলেন, বিশ্বকাপের ফাইনাল ছিল গতকাল। আমরা প্রত্য়েকে আশা করেছিলাম ভারতীয় টিম জিতবে। তারা খুব ভালো পারফরম্যান্স করেছে। খেলায় হার-জিত আছে। কোও কারণে ভারতীয় টিম ধারবাহিকতা রাখতে পারেনি। কিন্তু গোটা বিশ্বকাপে ভারত যেভাবে খেলেছে তা একস্ট্রা অর্ডিনারি। আমরা গর্বিত।

এরপরই রাজ্যের বিরোধী দলনেতা বলেন, কাল রাতের পর দেখলাম আমাদের দেশে কিছু লোক আছেন যাঁরা এখানে খান, এখানে ঘুমোন, এখানেই দাদাগিরি, মাতব্বরি করেন আর রাষ্ট্রবিরোধী কথা লেখেন সোশ্য়াল মিডিয়ায়, ফেসবুকে পোস্ট করেন। ভারত কাল হেরে যাওয়ার পর দেশের সরকারকে দায়ী করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে মিম করেন। এটা অন্যায়।

শুভেন্দুর কথায়, বিদেশি শক্তির সঙ্গে লড়াইয়ের আগে দেশের ভিতরে থাকা এই সমস্ত হামাসগুলিকে চিহ্নিত করে উৎখাত করার দরকার আছে। যা হয়েছে তা অত্যন্ত আপত্তিকর, ঘৃণ্য। এগুলি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে। তিনি ভারতীয় দলের প্র্যাকটিস জার্সির গেরুয়া রং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ছাপ্পা মেরে ভোটে জেতা কলকাতার মেয়র বলেছেন, নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে ফাইনাল না হলেই ভারত জিততো। এমনটা কোথাও হয় না।

বাংলাদেশে কালকের ফাইনালের পর বাজি ফাটানো হয়েছে বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, বাংলাদেশকে আমরা স্বাধীন করিয়েছি। ওটা ইসলামিক কান্ট্রি। ওরা পটকা ফাটিয়েছে অস্ট্রেলিয়া জেতার কারণে নয়, ভারত হারায়। শুভেন্দু বলেন, এই দেশের খেয়ে, পড়ে যারা রাষ্ট্রবিরোধী কাজ করছে এই 'মালগুলো'কে চিহ্নিত করে গোড়া থেকে তুলে ফেলে দেওয়া দরকার। আমি সাধ্যমতো এক্সপোজ করব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+