ICC CWC 2023: ম্যাক্সওয়েলের স্ত্রীকে কুরুচিকর আক্রমণ অস্ট্রেলিয়া কাপ জিততেই! কড়া জবাবে মন জিতলেন ভিনি
ICC CWC 2023: গ্লেন ম্যাক্সওয়েলই নিয়েছিলেন উইনিং শটটি। যা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয় নিশ্চিত করে। যদিও এরপরই শ্বশুরবাড়ির দেশে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হলো ম্যাক্সওয়েলকে।
আরও সুনির্দিষ্টভাবে বললে ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রামনকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর আক্রমণের মুখে পড়তে হলো তা অবাক করেছে অজি অলরাউন্ডারকে। তবে ম্যাক্সওয়েল নন, সোশ্যাল মিডিয়াতেই পাল্টা জবাব, কড়া বার্তা দিলেন ভিনি।

অস্ট্রেলিয়ায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ভারতেও তামিল রীতি মেনে ভিনিকে বিয়ে করেন ম্যাক্সওয়েল। ফলে তিনি ভারতের জামাইও। ভিনির জন্ম অস্ট্রেলিয়াতেই। তামিল পরিবারের কন্যা। তাঁর বাবা-মা নব্বইয়ের দশকেই অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। পেশায় ফার্মাসিস্ট ভিনির সঙ্গে ম্য়াক্সওয়েলের প্রথম আলাপ ২০১৩ সালে মেলবোর্ন স্টারসের একটি ইভেন্টে।
ক্রমেই বন্ধুত্ব, প্রেম নিবিড় হতে থাকে। ২০১৭ সালে ম্য়াক্সওয়েলের সঙ্গে তোলা ছবি ভিনি পোস্ট করতেই জল্পনা শুরু। প্রথমদিকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে উল্লেখ করেছিলেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে ভিনিকে নিয়ে ম্যাক্সওয়েল হাজির হতেই তাঁদের সম্পর্কের কথা পোক্তভাবে জানতে পারেন ভক্তরা।
প্যারিসে ঘুরতে গিয়ে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। পরপর দু-বছর অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের আসরে ছিলেন ম্যাক্সওয়েল-ভিনি। গত বছরের প্রথম দিকে এনগেজমেন্ট ঘোষণা। তারপর বিয়ে। সেপ্টেম্বরে গ্লেন ও ভিনির পুত্রসন্তান লোগান মাভেরিক ম্যাক্সওয়েলের জন্ম। বিশ্বকাপ খেলতে স্ত্রী ও সন্তানকে নিয়েই এসেছিলেন ম্যাক্সওয়েল।
ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া ষষ্ঠবার বিশ্বকাপ জেতার পর কটাক্ষের শিকার হন ভিনি। কোনও কোনও কটাক্ষ তো শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে। ভারতে বিশ্বকাপ যে ভালোরকম উপভোগ করেছেন তা সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন ম্য়াক্সওয়েলের সহধর্মিণী। সেই সঙ্গে ট্রোলারদের জন্য দিয়েছেন কড়া বার্তা।
ভিনি সাফ লিখেছেন, ভাবতেই পারিনি এমনটা বলতে হবে। তবে বলতে বাধ্য হচ্ছি, ভারতীয় হয়ে যেমন সেই দেশকে সমর্থন করা যায়, তেমনই নিজের জন্মভূমি এবং সবচেয়ে বড় কথা যে দেশের হয়ে স্বামী ও সন্তানের পিতা খেলেন সেই দেশকেও সমর্থন করা যায়। যে ধরনের রাগ ও বিদ্বেষজনিত মন্তব্য তাঁকে উদ্দেশ করে নিক্ষেপ করা হচ্ছে, তার থেকে ফোকাস ঘুরিয়ে বিশ্বের অন্যান্য বিষয় নিয়ে মন্তব্য করার পরামর্শ দেন ভিনি।
ম্যাক্সওয়েলের স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত। তাঁকে এমন পরিস্থিতির মুখে পড়তে হওয়ায় অনেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষই প্রতিবাদে সরব হয়েছেন। কেন না, এটা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী।
(ছবি- ভিনি রামনের ইনস্টাগ্রাম)
-
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
ইরান-আমেরিকা কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে সতর্ক করলেন জেডি ভ্যান্স












Click it and Unblock the Notifications