Ind vs Aus In CWC 2023 Final: ফাইনালে হারছেই অস্ট্রেলিয়া, বিশ্বকাপ কেন ভারতের? ছবিতেই লুকিয়ে রহস্য!

Ind vs Aus In CWC 2023 Final: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল ভারত বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রোহিত শর্মা, নাকি প্যাট কামিন্স? কার হাতে কাপ উঠবে তা স্পষ্ট হবে রবি-রাতেই।

২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে হার মানতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। কাল রোহিতদের কাছে ফাইনাল তাই বদলার ম্যাচ। সৌরভের দিল্লি ক্যাপিটালস দারুণ মিল খুঁজে জানিয়ে দিল, ফাইনালে হারছেই অস্ট্রেলিয়া।

Ind vs Aus In CWC 2023 Final: ফাইনালে হারছেই অস্ট্রেলিয়া, বিশ্বকাপ কেন ভারতের?

বিশ্বকাপ ফাইনালের আগে প্রথামাফিক ফোটোশ্যুট হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়কদের নিয়ে। ঐতিহাসিক নিদর্শন আদালাজ স্টেপওয়েলে। সেখানেই রোহিত শর্মা ও প্যাট কামিন্স পোজ দিয়েছেন। চলতি বছর এই দুই অধিনায়ক আইসিসি ইভেন্টের ফাইনালে নিজেদের দেশকে নেতৃত্ব দিচ্ছেন এই নিয়ে দ্বিতীয়বার।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে অবশ্য হার মানতে হয়েছিল অজিদের কাছে। তবে রোহিত শর্মার ভারত বিশ্বকাপে যে ফর্মে রয়েছে তাতে ফাইনাল হাড্ডাহাড্ডি হলেও মেন ইন ব্লুকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। তবে ক্রিকেট এক বলের খেলা! ফলে ষষ্ঠবার কাপ জিততে নাছো়ড় অজিরা।

ক্রিকেটাররা নানা সংস্কারে বিশ্বাসী। ড্রেসিংরুমের সেইসব কথা মাঝেমধ্যে জানাও যায়। একই পন্থা অবলম্বন করে প্রিয় দলের জয় চাইছেন ক্রিকেটপ্রেমীরা। দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রার্থনা। যজ্ঞ-পুজোও হয়েছে। এরই মধ্যে আইসিসির টুইটে ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রি-ম্যাচ হচ্ছে বলে লেখা থাকতে দেখে অনেকের মন ভেঙেছিল।

যদিও অনেকেরই দাবি, রি-ম্যাচ বলতে আইসিসি ইভেন্টের ফাইনালে দুই দেশের কথা বলা হয়েছে। তবে সমর্থকদের মতোই বসে নেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। দিল্লি ক্যাপিটালসের ফর্মুলা হিট হবে কিনা তা স্পষ্ট হবে কাল। সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। ফলে দিল্লির দাবি তাই অন্য মাত্রা যোগ করেছে ফাইনালের ফেভারিট বাছার ক্ষেত্রে।

চারটি মুহূর্তের পোস্ট করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। একেবারে উপরে ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি ও কুমার সঙ্গকারা। ২০১৫ সালে মাইকেল ক্লার্ক ও ব্রেন্ডন ম্যাকালাম। ২০১৯ সালে ইয়ন মর্গ্যান ও কেন উইলিয়ামসন। সবার নীচে রোহিত শর্মা ও প্যাট কামিন্সের প্রি-ফাইনাল ফোটোশ্যুটের ছবি।

২০১১ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব জিতেছিল ভারত। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ফাইনালে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। ২০১৯ সালে ইংল্যান্ডের কাছে হার মানতে হয়েছিল কিউয়িদের। ম্যাচ ও সুপার ওভার টাই হওয়ার পর ইংল্যান্ড জিতেছিল বেশি বাউন্ডারি মারার সুবাদে। উল্লেখ্য, শেষ তিনটি বিশ্বকাপ নিজেদের দেশের মাটিতেই জিতেছে আয়োজক দেশ।

২০১৫ সালে অবশ্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করেছিল বিশ্বকাপ। শেষ হাসি অজিরাই হাসে। কিন্তু মজার ব্যাপার হলো ফাইনালের আগের দিন ফোটোশ্যুটে দুই দলের অধিনায়কের অবস্থানে রয়েছে এক অসাধারণ মিল! তিনটি ছবি যদি দেখা হয় তাহলে ট্রফির বাঁদিকে ছিলেন ধোনি, ক্লার্ক ও মর্গ্যান।

ট্রফি নিয়ে চিত্র সাংবাদিকদের দিকে পোজের কথা ধরলে ট্রফির বাঁদিকে সঙ্গকারা, ম্যাকালাম ও উইলিয়াসনকে দেখা গিয়েছে। ফাইনালে হেরেছে তিনজনের দলই, শেষ তিনটি বিশ্বকাপে। আজ রোহিত ও কামিন্স যে পজিশনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাতে ধোনি, ক্লার্ক ও মর্গ্যানের সঙ্গে মিল রয়েছে রোহিতের। ছবির এই মিল কালও অব্যাহত থাকলে পরের বিশ্বকাপে ছবি তোলার সময় অধিনায়করা নিশ্চিতভাবেই ভাবনাচিন্তা করবেন। তবে ছবির নিরিখেই কাল রোহিতরা জিতবেন, বলে দাবি দিল্লি ক্যাপিটালসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+