ICC CWC 2023: নৈশালোকের অনুশীলনে ভারত-বধের প্রস্তুতিতে নিউজিল্যান্ড, ওয়াংখেড়ের পিচ মাপলেন দ্রাবিড়রা

ICC CWC 2023: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার ভারতের সামনে নিউজিল্যান্ড। ভারতীয় দল বেঙ্গালুরু থেকে এদিনই পৌঁছেছে মুম্বই। তবে বিরাট কোহলি দলের সঙ্গে যাননি। তিনি কয়েক ঘণ্টা আগেই পৌঁছে যান।

ভারত লিগ পর্বের সব ম্যাচে জিতেছে। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে ১৬০ রানে। আজ ভারতীয় দল অনুশীলন করেনি। তবে নিউজিল্যান্ড নৈশালোকে আজ ঘণ্টা তিনেক প্রস্তুতি সারল ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

ICC CWC 2023: নৈশালোকের অনুশীলনে ভারত-বধের প্রস্তুতিতে নিউজিল্যান্ড

মনে করা হচ্ছে, ডিউ ফ্যাক্টর হতে পারে। সেক্ষেত্রে টস জিতলে রান তাড়া করার পথেই হাঁটতে পারে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে দুরন্ত ছন্দে থাকা ভারতীয় পেসারদের স্যুইং সামলানো চ্যালেঞ্জ হবে ব্যাটারদের পক্ষে। আজ নৈশালোকে অনুশীলন করলেও কাল নিউজিল্যান্ড দুপুরে অনুশীলন সারবে। বিকেল থেকে নৈশালোকে প্র্যাকটিস রয়েছে ভারতের।

নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের নিয়মিত সদস্য। বিশ্বকাপের শুরুর চারটি ম্যাচ জেতার পর এবার টানা চারটি ম্যাচে হেরেছে। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চার নিশ্চিত হয়েছে কিউয়িদের। ভারতের সকলেই যেমন ফর্মে, তেমনটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে নয়। চোট সমস্যা ভুগিয়েছে। অধিনায়ক কেন উইলিয়ামসন সব ম্যাচ খেলতে পারেননি।

২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। ম্যাট হেনরি হয়েছিলেন ম্যাচের সেরা। এবারের বিশ্বকাপে হেনরি ৭ ম্যাচে ১১টি উইকেট নেওয়ার পর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে গিয়েছেন। যা কিউয়িদের ক্ষেত্রে বড় ধাক্কা। এই পরিস্থিতিতে আস্থা রাখতে হচ্ছে অভিজ্ঞ টিম সাউদির উপর।

হেনরির পরিবর্ত হিসেবে অবশ্য নিউজিল্যান্ড নিয়েছে কাইল জেমিসনকে। তবে তিনি একটি ম্যাচেও খেলেননি। ভারতের বিরুদ্ধে তাঁকে নামানো হবে কিনা তা জানা না গেলেও আজ নেট প্র্যাকটিসে সবচেয়ে বেশি সময় তিনিই বল করেছেন। আজ অনেকক্ষণ ফুটবল খেলেন কিউয়ি প্লেয়াররা। চলে ক্যাচ-সহ ফিল্ডিং প্র্যাকটিস।

নেটে অনেকক্ষণ ব্যাট করেছেন রাচিন রবীন্দ্র। যিনি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে রয়েছেন। কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলরাও পুরোদমে অনুশীলন করলেন। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লকি ফার্গুসনরাও সেরে নিলেন ভারত-বধের মহড়া। এবার চলতি বিশ্বকাপে মুম্বইয়ে নিউজিল্যান্ড এই প্রথমবার খেলবে। রাচিন রবীন্দ্র, ড্য়ারিল মিচেলকে দেখা গিয়েছে বোলিং করতেও।

এদিকে, আজ দুপুরে মুম্বই পৌঁছনোর পর হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ বিমানবন্দর থেকে সোজা চলে যান স্টেডিয়ামে। পিচের চরিত্র খুঁটিয়ে দেখেন তাঁরা।

বিরাট কোহলি মুম্বই বিমানবন্দরে সাংবাদিকদের তাঁর গাড়ির কাছে যেতে নিষেধ করেন। জানা গিয়েছে, গাড়িতে বিরাটের কন্যা ভামিকা ছিল। মেয়ের ছবি যাতে না ওঠে, সে বিষয়ে সতর্ক ছিলেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+