ICC Cricket World Cup 2023: ভারত-অস্ট্রেলিয়া নয়, বিশ্বকাপের ফেভারিট হিসেবে কোন দলকে বেছে নিলেন গাভাসকর?

বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচও শুরু হয়ে গিয়েছে। কোন দল‌গুলি এবার ফেভারিট? কোন দেশ দিতে পারে বিরাট চমক? এই নিয়ে শুরু হয়ে গিয়েছে বিশ্লেষণ। ইতিমধ্যেই এই বিষয়ে নিজেদের পছন্দ ও চিন্তাভাবনা প্রকাশ্যে এনেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। এবার সুনীল গাভাসকরও বিশ্বকাপ নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন।

বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষকই দেশের মাটিতে ভারতকেই বিশ্বকাপের প্রধান ফেভারিটের তালিকায় রাখছেন। সঙ্গে অবশ্যই থাকছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড এই তিন দল। তবে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য গাভাসকর আবার বিশ্বকাপ জয়ের দৌড়ে ভারত বা অস্ট্রেলিয়া কোনও দলকেই রাখলেন না। বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে সানির বাজি ইং‌ল্যান্ড।

সুনীল

প্রাক্তন ভারত অধিনায়ক গাভাসকর মনে করেন এবার বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে থাকবে ইংল্যাান্ড। বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর জানিয়েছেন, 'গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড আমার কাছে ফেভারিট। কারণ ইংল্যান্ড দলের ব্যাটিংয়ের গভীরতা। ইংল্যান্ডের টপ অর্ডারে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছেন।'

একইসঙ্গে সানি উল্লেখ করেছেন, 'শুধু যে ইংল্যান্ড দলে বিশ্বের সেরা তিন অলরাউন্ডার ও শক্তিশালী বোলার রয়েছেন তাই নয়। জস বাটলারের দলের টপ অর্ডার ব্যাটিং লাইন আপ অন্যান্য দলের চেয়ে অনেক এগিয়ে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি প্রতিভাবান একাধিক ক্রিকেটার রয়েছেন। যারা চলতি বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্স করতে পারেন।'

ইংল্যান্ড

তবে তাৎপর্যপূর্ণভাবে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বা আয়োজক দেশ ভারতকে বিশ্বকাপ জয়ের তালিকায় রাখেননি প্রাক্তন ভারত অধিনায়ক।শুধু গাভাসকর নন অনেক প্রাক্তনীই ইংল্যান্ডকে এবার ফেভারিটের তালিকায় রাখছে‌ন।

উল্লেখ্য আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই গতবারের রানার্স নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ ভারতের বিরুদ্ধে খেলবেন বাটলাররা। রোহিতদের পরবর্তী ওয়ার্ম আপ ম্যাচ তিরুঅনন্তপুরমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। অপরদিকে বাটলাররা ২ অক্টোবর খেলবেন গুয়াহাটিতে বাংলাদেশের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+