কিউয়ি বোলিংয়ের সামনে মাত্র ১৩৬ রানে শেষ লঙ্কা ব্রিগেডের দৌড়
শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে যা হবার ঠিক সেটাই হল শ্রীলঙ্কার সঙ্গে।
শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে যা হবার ঠিক সেটাই হল শ্রীলঙ্কার সঙ্গে। দুর্বল লঙ্কা ব্রিগেডকে মাত্র ১৩৬ রানে অলআউট করে দিল নিউজিল্যান্ড। অনবদ্য বল করলেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনাররা। যার ফলে মাত্র ২৯.২ ওভারে লঙ্কা ব্রিগেড এত কম রানে গুটিয়ে গেল।

এদিন টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কোনও প্রতিরোধই গড়তে পারেননি। দলের হয়ে একমাত্র লড়াই করলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে।
তিনি ওপেন করতে নেমে ৫২ রানে অপরাজিত থেকে গেলেন। অন্যদিক থেকে একে একে সব ব্যাটসম্যানরা কম রানে ফিরে যান। শুধুমাত্র কুশল পেরেরা ও থিসারা পেরেরা কিছুটা প্রতিরোধ গড়েন। কুশল ২৯ ও থিসারা ২৭ রান করেন। এছাড়া আর কেউই কিউয়ি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি।
এদিন তিনটি করে উইকেট নিয়েছেন জেমস হেনরি ও লকি ফার্গুসন। এছাড়া ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশম ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications