ICC Meeting: সৌরভের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি আনল বিরাট বদলের সুপারিশ, জানুন বিস্তারিত

ICC Meeting: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম সংক্রান্ত বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করল আইসিসি ক্রিকেট কমিটি। যার শীর্ষে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের সংস্করণ থেকেই তিন টেস্টের সিরিজ রাখার প্রস্তাব দিল এই কমিটি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে।

ICC Meeting

দিন-রাতের টেস্টকে উৎসাহিত করতেও আইসিসি ক্রিকেট কমিটি উল্লেখযোগ্য সুপারিশ করেছে। বলা হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সংস্করণের সূচি তৈরির সময় আয়োজক দেশ যেন সিরিজে দিন-রাতের টেস্ট রাখার উদ্যোগ নেয়। আইসিসি চাইছে, পরবর্তী WTC সংস্করণ থেকেই সিরিজে অন্তত তিনটি টেস্ট রাখা বাধ্যতামূলক করতে।

আইসিসি সূত্রকে উদ্ধৃত করে এই প্রতিবেদনে উল্লেখ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা বেশিরভাগ দুই টেস্টের সিরিজ খেলে। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া বেশি ম্যাচের টেস্ট সিরিজ খেলে থাকে। এতে টেস্ট ক্রিকেটের প্রসার যেমন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছয় না, তেমনই পয়েন্ট বিতরণও যথাযথ হয় না। ফলে বৈষম্য ঘোচানোর পক্ষেই সওয়াল করেছে ক্রিকেট কমিটি।

সৌরভের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটিতে রয়েছেন মাহেলা জয়বর্ধনে, ভিভিএস লক্ষ্মণ, শন পোলক, ড্যানিয়েল ভেত্তোরি, রজার হার্পার, জয় শাহ। গতকাল আরও সদস্য সংযোজিত হয়েছেন। আইসিসি ক্রিকেট কমিটির বৈঠকে উঠে এসেছে গোলাপি বলে দিন-রাতের টেস্ট আয়োজনের প্রসঙ্গ।

একমাত্র ক্রিকেট অস্ট্রেলিয়াই নিয়মিত দিন-রাতের টেস্ট আয়োজন করে। বিসিসিআই গত ২ বছর ধরে করেনি। আইসিসি ক্রিকেট কমিটি মনে করে, দিন-রাতের টেস্ট হলে স্টেডিয়ামে অনেক বেশি সংখ্যায় দর্শক আসেন। পাকিস্তানে টেস্ট চলাকালীন দর্শকদের উপস্থিতি ছিল নামমাত্র। ভারতেও দিনের তুলনায় দিন-রাতের টেস্টে টিকিট বিক্রি বেশি হয়।

সে কারণেই টেস্টখেলিয়ে দেশগুলি যাতে দিন-রাতের টেস্ট নিয়মিত আয়োজন করে, সে ব্যাপারেই প্রস্তাব দিয়েছে ক্রিকেট কমিটি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২টি বল ব্যবহারের ফলে বোলারদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। কেন না, তাতে বল শক্ত থাকে।

এই পরিস্থিতিতে আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশ, প্রথম ২৫ ওভারেই শুধু ২টি বল ব্যবহৃত হোক। তারপর থেকে একটি বলেই খেলা হোক। আইসিসি ক্রিকেট কমিটির এই সুপারিশ অধিনায়কদের কাছে পাঠানো হবে। ঐকমত্যের ভিত্তিতেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে মনে করা হচ্ছে, এই নিয়ম চালু করা গেলে রিভার্স স্য়ুইং যেমন হবে, তেমনই ম্যাচে সুবিধা হবে ফিঙ্গার স্পিনারদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+