Jay Shah: ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারে উদ্যোগী জয় শাহ, আইওসি প্রেসিডেন্টের সঙ্গে করলেন গুরুত্বপূর্ণ বৈঠক
এক মাসের একটু বেশি সময় হল আইসিসি চেয়ারম্যান পদে এসেছেন জয় শাহ। এরইমধ্যে ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারের বিষয়ে উদ্যোগী হয়েছেন তিনি। ২০২৮ সালে ১২৮ বছর পর ক্রিকেট অলিম্পিকে অলিম্পিক্স গেমস ক্রিকেট ফিরবে। লস অ্যাঞ্জেলেসে হতে চলেছে অলিম্পিক্সের আসর।
এরার আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান টমাস বাখের সঙ্গে দেখা করলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর সুইজারল্যান্ডে গিয়ে আইওসি প্রধানের সঙ্গে দেখা করেছেন জয় শাহ। ক্রিকেটের প্রসারের জন্য এই বৈঠক অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ হিসেবেই ধরা হচ্ছে।

আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রধান টমাস বাখের সঙ্গে দেখা করার পর জয় শাহ বলেছেন, ক্রিকেটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময় । কারণ আমরা পরের অলিম্পিক্সের প্রস্তুতি নিচ্ছি। ক্রিকেটকে গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে আরও জনপ্রিয় করে তোলার উদ্যোগ শুরু হয়েছে। অলিম্পিক্সের মতো মঞ্চে যুক্ত হলে সারা বিশ্বে জনপ্রিয় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ক্রিকেটের। এই সুযোগ আমরা কাজে লাগাতে চাই।
আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ারই বর্ডার-গাভাসকর ট্রফির ম্যাচ দেখতে অস্ট্রেলিয়া যান জয় শাহ। সেখানে গিয়ে ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সের সিইও সিন্ডি হুকের সঙ্গে বৈঠক করেছিলেন আইসিসি চেয়ারম্যান। গত ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে গিয়ে হুকের সঙ্গে বৈঠক করেছিলেন। কারণ ২০৩২ সালেও ব্রিসবেন অলিম্পিক্সে ক্রিকেট হবে।
উল্লেখ্য শেষবার ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। এবার ফের ফিরতে চলেছে ক্রিকেট। এর আগে এশিয়াডে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। ২০৩৬ সাল ভারত অলিম্পিক্স আয়োজনের জন্য প্রয়াস শুরু করেছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications