Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে ডামাডোল, টুর্নামেন্ট শুরুর আগেই পদত্যাগ আইসিসির শীর্ষকর্তার
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র কয়েক দিন। কিন্তু এখনও টুর্নামেন্ট আয়োজন ঘিরে প্রস্তুত নয় পাকিস্তান। তিনটি স্টেডিয়ামের কাজই শেষ হয়নি। এরইমধ্যে পদত্যাগ করলেন আইসিসির সিইও জিওফ আলারডাইস। যা জটিলতার মাত্রাকে কয়েকগুণ বৃদ্ধি করল। কী কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে পদত্যাগ করলেন আইসিসির সিইও, তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
জিওফ আলারডাইস ২০১২ সালে আইসিসিতে যোগদান করেন জেনারেল ম্যানেজার অফ ক্রিকেট পদে। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আইসিসিতে এসেছিলেন তিনি। ২০২১ সালে আইসিসি সিইও পদে আসেন জিওফ আলারডাইস। কিন্তু চ্যান্পিয়ন্স ট্রফির শুরু কয়েক সপ্তাহ আগেই নিজের পদ থেকে ইস্তাফা দিলেন তিনি।

আইসিসির এক সূত্র অবশ্য জানিয়েছেন, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত টি২০ বিশ্বকাপের অডিট নিয়ে এখনও অনেক প্রশ্ন আছে। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বেও ছিলেন জিওফ আলারডাইস, কিন্তু পাকিস্তানে আয়োজন সংক্রান্ত বিষয়ে এখনও অনেক জটিলতা আছে। ফলে আইসিসির অন্দরে তাঁর উপর চাপ বৃদ্ধি পাচ্ছিল।
টিকিট থেকে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ সব কিছু এখনও বিশ বাও জলে। ভারত পাকিস্তান এই প্রতিযোগিতার মার্কি ম্যাচ। সেই ম্যাচের টিকিই ঘিরেই বেশি আর্কষণ থাকে ক্রিকেটপ্রেমীদের। অথচ সেই ম্যাচের টিকিট নিয়েই কোনও আপেডট প্রকাশ করতে পারল না আইসিসি। । সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই প্রশ্নের মুখে আইসিসির ভূমিকা।
১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের খেলা হবে দুবাইতে। দ্বিতীয় ম্যাচেই ভারত পাকিস্তান দলের মুখোমুখি হবে। সেই ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
পিসিবি একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চলেছে , যা ১৬ বা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়করা উপস্থিত থাকবেন, পাশাপাশি আইসিসি ইভেন্টে ফটোশ্যুট হবে সঙ্গে অধিনায়কদের যৌথ সাংবাদিক সম্মেলন হবে।












Click it and Unblock the Notifications