বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুরস্কার ঘোষণা, জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া?
সমাপ্তির পথে আইপিএল। দুয়ারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আগামী ৭ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামবে ভারতীয় দল। এই নিয়ে দ্বিতীয়বার হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শুক্রবার আইসিসির পক্ষ থেকে পুরষ্কার মূল্য ঘোষণা করা হল।
চলতি বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় অঙ্কটা ১৩.২৩ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ৬.৬১ কোটি টাকা। গতবারের পুরস্কার মূল্য এবারও অপরিবর্তিত রাখা হয়েছে। প্রথমবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজয়ী হওয়ার জন্য নিউজিল্যান্ড দল পেয়েছিল ১.৬ মিলিয়ন ডলার।

পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কার তো থাকছে সঙ্গে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও থাকবে। সব মিলিয়ে আইসিসির এই টুর্নামেন্টে যযে জিতবে তাঁদের বড় অঙ্কের লক্ষ্মীলাভ হবে।

বৃহস্পতিবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাহুল দ্রাবিড়ের দল। লন্ডনের ওভালে অনুশীলনের ছবি পোস্ট করা হয় বোর্ডের ওয়েবসাইটে। সেখানে নতুন জার্সিতে দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের। ছিলেন শার্দূল ঠাকুর, উমেশ যাদবরা। কোচিং স্টাফের সঙ্গে নতুন জার্সিতে দেখা যায় দ্রাবিড়কেও। নীল জার্সিতে নতুন লোগো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নতুন জার্সিতে নামবে ভারত।

৩০ মের মধ্যে পৌঁছে যাবে গোটা ভারতীয় দল। পরপর দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত। প্রথমবার নিউজিল্যান্ডের কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছে। এবার কিন্তু খালি হাতে ফিরতে নারাজ টিম ইন্ডিয়া। এক দশকের কাছাকাছি সময় আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। চোকার্স তকমাও জুটেছে। এবার রোহিত শর্মার নেতৃত্বে চাকা ঘোরাতে মরিয়া ভারত।
Unveiling #TeamIndia's new training kit 💙💙
— BCCI (@BCCI) May 25, 2023
Also, kickstarting our preparations for the #WTCFinal pic.twitter.com/iULctV8zL6
মেগা এই ম্যাচ ঘিরে এখন থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট পণ্ডিতদের মধ্যে।আইপিএল ফাইনালের পরই গোটা ভারতীয় দল ওভালে একত্রিত হবে।












Click it and Unblock the Notifications