ipl 2024: প্লে-অফের লড়াইয়ে বিরাট ম্যাচ, ধোনি-কোহলিদের নকআউটের অঙ্ক কেমন? বিদায় নিশ্চিত হল কাদের?
গ্রুপ পর্বে শেষ দিনের খেলা বাকি। আর মাত্র তিনটি ম্যাচ। তারপরই চলতি আইপিএলে গ্রুপ পর্বে যবনিকা পতন হবে। ইতিমধ্যেই প্লে-অফে স্থান করে নিয়েছে তিনটি দল। একটি স্থান ফাঁকা রয়েছে। সেই স্থানের জন্য শনিবার সন্ধ্যায় লড়াইয়ে না মছে সিএসকে-আরসিবি। একাধিক দলের বিদায় ঘটেছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের পয়েন্ট টেবিলের চিত্রটা কেমন?
আগেই আইপিএলন থেকে বিদায় ঘটেছিল মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, গুজরাত টাইটান্সের। শুক্রবার জিতলেও প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল লখনউ। কারণ ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে শেষ করল লখনউ। রাহুলদের নেট রানরেট মাইনাস ০.৬৬৭। ফলে এবারের মতো আইপিএল অভিযান সমাপ্তি হল লখনউয়ের। এই প্রথমবার তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট তিন নম্বরে সিএসকে। ধোনিদের নেট রানরেট +.৫২৮। আরসিবিকে হারাতে পারলেই প্লে-অফের স্থান নিশ্চিত হয়ে যাবে চেন্নাইয়ের। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট ও মাইনাস ০.৩৭৭ রানরেট নিয়ে পাঁচ নম্বরে আছে দিল্লি। সিএসকে জিতলে দিল্লির কোনও আশা নেই।অন্যদিকে, সাত নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৩টি ম্যাচের পরে ঝুলিতে ১২ পয়েন্ট আছে। নেট রানরেট ০.৩৮৭।
শনিবার নিজেদের ঘরের মাঠে শুরু জিতলেই হবে না একইসঙ্গে অনেক অঙ্কও মেলাতে হবে বিরাটদের। প্রথমে ব্যাটিং করে আরসিবি যদি ১৮ রান বা তার বেশি রানে জেতে, তাহলে নেট রানরেটের নিরিখে চেন্নাইকে ছাপিয়ে যাবে। আর প্রথমে বোলিং করলে আরসিবিকে কমপক্ষে ১১ বল বাকি থাকতেই রান তাড়া করে জিততে হবে। তাহলেই নেট রানরেটের নিরিখে চেন্নাইকে টপকে যাবে।
আইপিএল প্লে অফের চতুর্থ স্থানের জন্য আরসিবি সিএসকে ছাড়াও টিকে আছে দিল্লি দলও কারণ তাঁরাও খাতায় কলমে লড়াইয়ে আছে।সিএসকে জিতলে দিল্লির কোনও আশা নেই। যদিও বিরাটরা অল্প ব্যবধানে জেতে সেক্ষেত্রে রানরেট এবং ভাগ্যের জোরে প্লে-অফে যাওয়ার একটা সুযোগ থাকছে দাদার দলের।
ইতিমধ্যেই এক নম্বর স্থান নিশ্চিত হয়েছে কেকেআরের, দুই এবং তিন নম্বরে রাজস্থান না হায়দরাবাদ থাকবে সেটা নিয়েই লড়াই। দুই দলের একটি করে ম্যাচ বাকি আছে। এরমধ্যে রাজস্থান আবার খেলবে কেকেআরের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications