জেনে নিন কোন অঙ্কে কেকেআর পৌঁছতে পারবে প্লে অফে
গতকাল মুম্বইয়ের ব্রেব্রোন স্টেডিয়ামে শ্যেন ওয়াটসনের রাজস্থান রয়্যালসের কাছে ৯ রানে ম্যাচ হেরে আইপিএলের লিগের দৌড় শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স।
২ ম্যাচ আগেও যে দল প্লে অফে যাবে বলে সবাই ধরে নিয়েছিল, গৌতম গম্ভীরের সেই দলই হেরে গিয়ে এখন এমন অবস্থায় শেষ করল যাতে আর প্লে অফে যাওয়ার আশা আর প্রায় নেই বললেই চলে।

কলকাতা ৮ ম্যাচে পেয়েছে ১৫ পয়েন্ট। আপাতত রয়েছে লিগ টেবিলের চতুর্থ স্থানে। তাঁদের পিছনেই রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দুটো দলেরই একটি করে ম্যাচ বাকী রয়েছে। সেই ম্যাচ আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দুটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচে যাঁরা জিতবে তাঁরাই কলকাতাকে টপকে চলে যাবে প্লে অফে।
এবছরের প্লে অফের প্রথম দুটি দল ঠিক হয়ে গিয়েছে। একটি ধোনির চেন্নাই সুপার কিংস, অন্যটি রাজস্যান রয়্যালস। অন্যদিকে আপাতত লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এদিন দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে।
আপাতভাবে প্লে অফের দৌড়ে কলকাতা ছিটকে গেলেও সরকারিভাবে ডেথ সার্টিফিকেট ঘোষণা হয়নি। কারণ উপরের ম্যাচগুলির উপর এখনও কিছু সমীকরণ নির্ভর করে রয়েছে। আসুন দেখে নেওয়া যাক কোন ম্যাজিকে কলকাতা প্লে অফে যেতে পারে।
- আজ সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে লাভ কলকাতার।
- সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হলে সুবিধা পাবে কলকাতা। কারণ মুম্বই বা হায়দ্রাবাদের সঙ্গে নেট রানরেটের বিচারে এগিয়ে গৌতম গম্ভীরের দল। চতুর্থ দল হিসাবে প্লে অফে চলে যাবে তাঁরা।
- ধরা যাক, সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে কোনও একটি দল জিতল। তাহলেও সুযোগ রয়েছে কেকেআরের। কারণ তার আগে আজ রয়েছে দিল্লি বনাম বেঙ্গালুরুর ম্যাচও। সেখানে দিল্লি বিশাল বড় ব্যবধানে বিরাট কোহলিদের হারালে নেট রান রেটের বিচারে কলকাতা প্লে অফে স্থান পেতে পারে। যদিও সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications