Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অস্ট্রেলীয়দের ধাক্কা সামলে আইপিএলে আরও শক্তিশালী বিরাটের আরসিবি, দলে নতুন কারা?

আইপিএলের বাকি ম্যাচগুলিতে বিরাট কোহলির দল পাচ্ছে না একঝাঁক ক্রিকেটারকে। এমনকী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সাইমন ক্যাটিচও। এই পরিস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বেশ কিছু নতুন মুখকে আনতে বাধ্য হল। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারই থাকছেন না। থাকছেন না নিউজিল্যান্ডের দুই ক্রিকেটারও। তবে দরজা খুলে গেল শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও সিঙ্গাপুরের এক ব্যাটসম্যানের জন্য।

জাম্পার পরিবর্তে হাসারাঙ্গা

এবারের আইপিএল চলাকালীন করোনা-ভীতিতে কেন রিচার্ডসনকে নিয়ে দেশে ফিরে আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি অজিদের বিশ্বকাপ দলেও রয়েছেন। রিকি পন্টিং যেখানে অজিদের টি ২০ বিশ্বকাপের আগে আইপিএলে খেলার পরামর্শ দিয়েছিলেন তারপরও জাম্পার আইপিএলে না থাকায় একটা বিষয় স্পষ্ট, আরসিবিই তাঁকে সম্ভবত ছেঁটে ফেলল। জাম্পার পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতীয় দলের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের সুবাদেই খুলল আইপিএলের দরজা। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে তিন ম্যাচে ৫ উইকেট নেন। টি ২০ সিরিজে তিন ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে শেষ দুটি টি ২০ ম্যাচে মূল্যবান রান যোগ করেছিলেন। সেই সুবাদে সিরিজের সেরাও হন। এবার তিনি আইপিএলের মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন।

স্যামসের জায়গায় চামিরা

অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামসের পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরাকে দলে নিয়েছে আরসিবি। চামিরা ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি এবং টি ২০ সিরিজে চারটি উইকেট পেয়েছিলেন। সতীর্থ হাসারাঙ্গার সঙ্গে চামিরা বিরাটদের দলে ঢোকায় শ্রীলঙ্কার এই দুই ক্রিকেটারের টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিও ভালোভাবেই হতে চলেছে।

টিমে টিম

অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসনকেও পাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও স্কট কুগলেইজনও থাকছেন না। নিউজিল্যান্ড দলের হয়ে তাঁদের খেলা রয়েছে আইপিএলের মধ্যেই। তাঁরা দেশের হয়েই খেলবেন। এই পরিস্থিতিতে সুযোগ পেলেন সিঙ্গাপুরের ব্যাটসম্যান টিম ডেভিড। যিনি প্রয়োজনে অফ স্পিন বোলিংও করতেও পারেন। টিম ডেভিড পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ-সহ বিভিন্ন দেশের টি ২০ লিগে খেলেন। দ্য হান্ড্রেডে সাদার্ন ব্রেভ দলেও রয়েছেন। চলতি মাসে রয়্যাল লন্ডন কাপে সারের হয়ে দুটি শতরানও করেছেন। আইপিএল দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলবেন।

তিনে আরসিবি

তিনে আরসিবি

সেপ্টেম্বরের ২০ তারিখ কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ফের আইপিএল অভিযান শুরু করবেন বিরাটরা। আরসিবি পয়েন্ট তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। তবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর দুই দলেরই পয়েন্ট ৭ ম্যাচে ১০। ধোনিরা বিরাটদের বিজয়রথ থামিয়েছিলেন প্রথম সাক্ষাতে। নেট রান রেটও ভালো। তাই চেন্নাই আরসিবি-র উপরেই রয়েছে পয়েন্ট তালিকায়। দল যেভাবে প্রথমার্ধে খেলেছে সেই ধারাবাহিকতাই বজায় রাখতে চাইছেন ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন। যাঁকে বাকি ম্যাচগুলিতে কোচের দায়িত্বও সামলাতে হবে।

কোচ বদল

আজ সকালেও সাইমন ক্যাটিচের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে আরসিবি-র তরফে। কিন্তু ক্যাটিচ ব্যক্তিগত কারণে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে হেসনই কোচিংয়ের দায়িত্ব সামলাবেন। দলে যে তিন ক্রিকেটারকে নেওয়া হল তা নিয়েও তিনি সন্তুষ্ট। তাঁর কথায়, বছর দুয়েক ধরেই বিশ্বের বিভিন্ন জায়গায় স্কাউট চলছিল আমাদের। হাসারাঙ্গা-সহ অনেকেই আমাদের নজরে ছিলেন। সম্প্রতি তিনি দারুণ ফর্মে রয়েছেন, বিশেষ করে ভারতের বিরুদ্ধে তিনি যেভাবে খেলেছেন তা প্রশংসনীয়। তবে আমরা এই সাফল্য দেখে অবাকও হইনি। নতুন দায়িত্ব পালনের বিষয়েও আত্মবিশ্বাসী হেসন।

প্রস্তুতি দুবাইয়ে

প্রস্তুতি দুবাইয়ে

আইপিএলের আগে আরসিবি-র শিবির হবে দুবাইয়ে। তার আগে আগামীকাল থেকে বেঙ্গালুরুতে টিম হোটেলে জড়ো হবেন ভারতীয় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সকলে। সেখানে সাতদিনের নিভৃতবাস কাটাতে হবে। তিনটি আরটি-পিসিআর টেস্ট হবে সকলের। ২৯ অগাস্ট চার্টার্ড ফ্লাইটে দুবাই রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে আরসিবি-র। ২৯ অগাস্ট দুবাইয়েই উপস্থিত হবেন দলের বিদেশি ক্রিকেটাররা। সেখানে আবার ৬ দিনের কোয়ারান্টিনে থেকে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+