Vinesh vs Kavita: আন্দোলনে পাশাপাশি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী! হরিয়ানার ভোট-কুস্তিতে জোর টক্কর ভিনেশ ও কবিতার
Vinesh vs Kavita: হরিয়ানার জুলানা আসনটি রয়েছে জনজানয়ক জনতা পার্টির দখলে। ৫ অক্টোবর হরিয়ানার ভোটে এই আসনটির দিকে নজর থাকবে দুই কুস্তিগীরের লড়াইয়ের জন্য।
এই আসনটি জেজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে কংগ্রেস প্রার্থী করেছে ভিনেশ ফোগাটকে। আম আদমি পার্টির প্রার্থী কবিতা দালাল। জাঠ অধ্যুষিত এলাকায় দুই জাঠ কুস্তিগীরের দ্বৈরথ অন্য মাত্রা যোগ করতে চলেছে।

ভারতের কুস্তি সংস্থার তৎকালীন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে দিল্লির রাজপথে আন্দোলনে সামিল হয়েছিলেন কুস্তিগীররা। ভিনেশ ছিলেন সেই আন্দোলনের অন্যতম মুখ। তখন ভিনেশের পাশে থেকে একযোগে আন্দোলন কর্মসূচিতে সামিল হয়েছিলেন কবিতাও।
কুস্তির ক্ষেত্রেই পারস্পরিক লড়াই হয়েছে ভিনেশ ও কবিতার। আন্দোলনেও ছিলেন পাশাপাশি। কিন্তু এবার নির্বাচনে পারস্পরিক প্রতিদ্বন্দ্বী। সংবাদমাধ্যমের কাছে কবিতা বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলেন, ভিনেশের পাশে সব সময় ছিলাম একজন নারী হিসেবে। তাঁর ভালোও চাই। কিন্তু দেখলাম ভিনেশ ও কংগ্রেসের নেতারা মিলে কুস্তিগীরদের আন্দোলনের ইস্যুকে রাজনীতির রং দিলেন।
কবিতা অনেক আগে থেকেই আম আদমি পার্টির সঙ্গে যুক্ত। তাঁর দাবি, কুস্তিগীরদের ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার বিষয়টি জুলানার মানুষও উপলব্ধি করবেন। ফলে জয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী কবিতা দালাল। রাজনৈতিক মহলের অভিমত, ভিনেশ যাতে সহজে জিততে না পারেন সে কারণে আপ এখানে কবিতাকে দাঁড় করিয়েছে।
কবিতা দালাল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, কংগ্রেস যখন হরিয়ানায় ক্ষমতায় ছিল তখন রাজ্যের মানুষের জন্য কিছুই করেনি। বিজেপিও তাই। মহিলা হিসেবে আমি ভিনেশকে সমর্থন করি। কিন্তু নির্বাচনের লড়াইয়ে তাঁকে আমি হারাবই।
আত্মবিশ্বাসী ভিনেশও। তিনি বলেন, কুস্তিতে কাউকে অংশ নেওয়া কি আমি আটকাতে পারি? পারি না। ফলে যে কেউ রাজনীতিতে আসতে পারেন। কবিতা যন্তর মন্তরে আমার পাশে ছিলেন। কিন্তু এখন নির্বাচনী ময়দানে আমি তাঁর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত। আমার কর্মের কারণেই আমাকে বেছে নেওয়া হয়েছে। তার ভিত্তিতেই ফলাফল নির্ধারিত হবে।
কংগ্রেস ভিনেশকে দাঁড় করিয়েছে নানা অঙ্কের কথা মাথায় রেখে। প্রথমত, ভিনেশের মতো তারকাকে ভোটাররা আশীর্বাদ করবেন। অলিম্পিক্সে তাঁর পদক হাতছাড়া হওয়ার আবেগের কথা মাথায় রেখে। দ্বিতীয় কারণ হলো, হরিয়ানায় কুস্তির জনপ্রিয়তা বাড়ছে। ফলে ভিনেশকে প্রার্থী করে তাঁকে নারী ক্ষমতায়নের মুখ হিসেবে প্রতিষ্ঠা করে নির্বাচনে বাজিমাত করা। যদিও আপও পাল্টা কবিতাকে দাঁড় করিয়ে লড়াই জমিয়ে দিয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications