এবার ১ কোটি টাকার ঘড়ি দেখিয়ে নজর কাড়লেন ভারতীয় অল রাউন্ডার হার্দিক

এবার ১ কোটি টাকার ঘড়ি পড়ে নজর কাড়লেন ভারতীয় অল রাউন্ডার হার্দিক

করোনা ভাইরাস যতই চোখ রাঙাক, তাতে যে তিনি মোটেই ভীত নন, তা কিন্তু বারবার প্রমাণ করছেন ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। দেশব্যাপী চলা লকডাউনের মধ্যে কখনও বান্ধবী নাতাসা স্টানকোভিচের সঙ্গে বিভিন্ন পোজে ছবি তুলে, তো কখনও ভাই ক্রুনাল পান্ডিয়ার জন্মদিন উদযাপনে কোনও কার্পন্য করেননি তিনি। স্বভাবোচিত ঢঙে নেট দুনিয়ায় আলোড়ন তুলেই চলেছেন ভারতীয় অল রাউন্ডার। তাতে নবতম সংযোগ, হার্দিকের এক কোটি টাকার ঘড়ি।

ক্রুনালের সঙ্গে ছবি

ক্রুনালের সঙ্গে ছবি

ভাই তথা জাতীয় দলের সতীর্থ ক্রুনাল পান্ডিয়ার জন্মদিনে তাঁর সঙ্গে ছবি তুলে, তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হার্দিক পান্ডিয়া। ভাবটা এমন যেন ক্রুনালকে কেক খাওয়াচ্ছেন হার্দিক। কিন্তু বিষয়টি আদৌ তেমনটা নয়। কারণ করোনার আতঙ্কে গোটা বিষয়টিই সারা হয়েছে মাইমে। রসিক হার্দিক লেখেন, আইসোলেশনের মুহূর্তে ভাই ক্রুনালকে তাঁর জিরো ক্যালোরির কেক।

হার্দিকের হাতে ঘড়ি

হার্দিকের হাতে ঘড়ি

এই কাণ্ডটি করার সময় হার্দিক পান্ডিয়ার বাঁ-হাতে পরিহিত ঘড়ির ছবি দৃশ্যমান হয়। পোজ দেখে মনে হচ্ছে, যেন তিনি ইচ্ছাকৃত ভাবেই ঘড়িটি ক্যামেরার সামনে তুলে ধরেছেন। তবে তেমনটা হওয়ার কারণ রয়েছে বলে মনে করেন নেটিজেনরা। কারণ হার্দিকের হাতে থাকা ওই ঘড়ির দাম ১ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

এ কোন ঘড়ি

এ কোন ঘড়ি

তিনি যে ঘড়িপ্রেমী, তা আগেও জানান দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে এবার যেন সব সীমার উর্ধ্বে পৌঁছে গিয়েছেন ভারতীয় অল রাউন্ডার। নেটিজেনদের দাবি, হার্দিকের হাতের ওই ঘড়িটি নাকি রলেক্সের। ১৮ ক্যারেট ইয়ালো গোল্ড কেসে রাখা ওই ঘড়িটির নাম ডেটোনা ইয়ালো গোল্ড কসমোগ্রাফ ৪০ বলে জানানো হয়েছে। যার দাম কম করে ১ কোটি ১ লক্ষ ২৫ হাজার টাকা। সোনা ছাড়াও ওই ঘড়িতে রয়েছে ৪.৫৮ ক্যারাটের ডায়মন্ডও।

বান্ধবীর সঙ্গে কোয়ারেন্টাইনে

বান্ধবীর সঙ্গে কোয়ারেন্টাইনে

পরে বান্ধবী নাতাসা স্টানকোভিচের সঙ্গে কোয়ারেন্টাইনে একসঙ্গে সময় কাটানোর সময়ও হার্দিকের হাতে ওই একই ঘড়ি নজরে পড়েছে নেটিজেনদের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন হার্দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+