অধিনায়কত্বের ক্ষেত্রে ফারাক গড়ে দিয়েছেন! কার অবদানের কথা উল্লেখ করলেন ক্যাপ্টেন হার্দিক?

হার্দিক পাণ্ডিয়ার স্বপ্নের দৌড় অব্যাহত। চোট সারিয়ে মাঠে দারুণভাবে কামব্যাক করেছিলেন। তারপর গত বছর নতুন দল গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়ে প্রথমবারেই চ্যাম্পিয়ন করান। এই সাফল্যের পর ভারত অধিনায়ক হিসেবেও একের পর এক সিরিজ জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। নতুন বছরেও প্রথম সিরিজেই ভারত জিতল ক্যাপ্টেন হার্দিকের অধিনায়কত্বে।

হার্দিকের নেতৃত্বে ফের সিরিজ জয়

হার্দিকের নেতৃত্বে ফের সিরিজ জয়

টি ২০ বিশ্বকাপে ভারত ব্যর্থ হওয়ার পর ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপের জন্য রূপরেখা তৈরি করছে বিসিসিআই। হার্দিক পাণ্ডিয়াকেই সেই বিশ্বকাপের অধিনায়ক ভাবা হচ্ছে। চলতি বছরে ভারতের এখনও অবধি আর মাত্র তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলার কথা রয়েছে। তাতে হার্দিকই নেতৃত্ব দেবেন। কাল বা মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য দল বেছে নিতে পারেন নির্বাচকরা।

হাত দিলেই সোনা

হাত দিলেই সোনা

হার্দিক এখন যাতেই হাত দিচ্ছেন সোনা ফলছে। আয়ারল্যান্ডে প্রথমবার ভারতকে টি ২০ আন্তর্জাতিক সিরিজে নেতৃত্ব দেন। ভারত সিরিজ জেতে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডেও টি ২০ সিরিজে জয়লাভ করে হার্দিকের ভারত। নতুন বছরে দেশের মাটিতে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে সিরিজে হারানো। হার্দিকের অধিনায়কত্বে ভারত মাত্র ১টি টি ২০ আন্তর্জাতিক হেরেছে, পুনেতে শ্রীলঙ্কার কাছে। অধিনায়ক হিসেবে স্বল্প সময়েই সকলের মন জিতে নিয়েছেন হার্দিক। তাঁকে রোহিতের উত্তরসূরী হিসেবে সাদা বলের ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছে।

কার অবদানের কথা বলছেন হার্দিক?

কার অবদানের কথা বলছেন হার্দিক?

একদিনের আন্তর্জাতিক সিরিজে হার্দিক সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন। ক্যাপ্টেন্সি প্রসঙ্গে তিনি গতকাল সাংবাদিকদের বলেন, আশিস নেহরা আমার জীবনে, মানসিকভাবে প্রস্তুতির নিরিখেও অনেক ফারাক গড়ে দিয়েছেন। গুজরাত টাইটান্সে তাঁর মতো কোচের সঙ্গে কাজ করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুজন আলাদা ব্যক্তি হতে পারি, কিন্তু ক্রিকেটীয় ভাবনা দুজনেরই এক। তাঁর উপস্থিতির ইতিবাচক প্রভাব পড়েছে আমার অধিনায়কত্বে। ক্রিকেট সম্পর্কে নিজের ধ্যান-ধারণা নেহরার আশ্বাস, পরামর্শ ও সমর্থন পাওয়ায় অনেক উন্নত করা গিয়েছে বলেও উপলব্ধি হার্দিকের।

নেহরার প্রশংসা

নেহরার প্রশংসা

উল্লেখ্য, সম্প্রতি নেহরাও প্রশংসা করেছিলেন হার্দিকের অধিনায়কত্বের দক্ষতার। তিনি বলেছিলেন, হার্দিক পাণ্ডিয়াকে দেখে অনেকের মনে হতে পারেন নতুন অধিনায়ক, চোট সমস্যায় ভুগছেন। কিন্তু ব্যাট-বল হাতে তাঁর যা দক্ষতা রয়েছে, যে ব্যক্তিত্ব রয়েছে, তাতে একটা কথাই বলব, তিনি অত্যন্ত পজিটিভ একজন মানুষ। তাঁর অধিনায়কত্ব নিয়ে আমার কখনও কোনও সংশয় ছিল না। জেতা-হারা বড় কথা নয়। আমার কখনও মনেই হয়নি হার্দিক একজন নতুন অধিনায়ক এবং কী করতে হবে তা তিনি জানেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+