ভারত বনাম অবশিষ্ট বিশ্ব একাদশ! স্বাধীনতার ৭৫ বছরে ঐতিহাসিক ম্য়াচ আয়োজনে বিসিসিআইকে অনুরোধ কেন্দ্রের

দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচি। আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে স্বাধীনতালাভের পর ৭৫ বছরে ভারতীয় ক্রিকেটের অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অনেকেই। এবার বিসিসিআইয়ের কাছে বিশেষ অনুরোধ গেল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে।

বিসিসিআইকে কেন্দ্রের প্রস্তাব

বিসিসিআইকে কেন্দ্রের প্রস্তাব

বিসিসিআই সূত্রে খবর, দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ভারত বনাম অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে একটি ম্যাচ আয়োজন করতে বিসিসিআইকে অনুরোধ করা হয়েছে। বিসিসিআইও ইতিবাচকভাবেই বিষয়টি নিয়ে এগোচ্ছে। অগাস্টে ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে থাকবে। তবে সেখানে ভারতের দ্বিতীয় সারির দল যাবে। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থের মতো ক্রিকেটারদের ওই সিরিজে পাঠানো হবে না। ফলে কেন্দ্রীয় সরকারের অনুরোধ রক্ষা করে যে ম্যাচটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে তাতে অংশ নিতে ভারতীয় দলের সব ক্রিকেটারকেই অনুরোধ করা হবে। যাঁরা জিম্বাবোয়ে সফরে থাকবেন তাঁরাই শুধু খেলতে পারবেন না। জিম্বাবোয়েতে তিন ম্যাচের সিরিজ ২০ অগাস্ট শেষ হবে। ফলে ক্রিকেটারদের ফিরতে ২২ অগাস্ট হয়ে যেতে পারে।

ভারত বনাম অবশিষ্ট বিশ্ব একাদশ

ভারত বনাম অবশিষ্ট বিশ্ব একাদশ

তবে এই ঐতিহাসিক ম্যাচ আয়োজনে ভারতীয় দল গঠনে সমস্যা হবে না। কারণ, এশিয়া কাপ ২৭ অগাস্ট থেকে শুরু। রোহিত, বিরাট-সহ পূর্ণশক্তির ভারতীয় দল এশিয়া কাপে যাওয়ার আগেই হবে ম্যাচটি। তবে বিসিসিআই চাইছে নামজাদা আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়েই অবশিষ্ট বিশ্ব একাদশ দলটি গড়তে। দেখে নেওয়া হচ্ছে কোন দলের ওই সময় কোথায় ম্যাচ রয়েছে। ইংল্যান্ডে ঘরোয়া ক্রিকেট চলবে। ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়ে যাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও। তারই মধ্যে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে যে ম্যাচটি হতে চলেছে তাতে বিশ্ব ক্রিকেটের তারকাদের হাজির করানোর চেষ্টায় বিসিসিআই।

বিশ্বের সেরা তারকাদের আনার উদ্যোগ

বিশ্বের সেরা তারকাদের আনার উদ্যোগ

চলতি মাসের ২৫ ও ২৬ তারিখ বার্মিংহ্যামে আইসিসির বোর্ড মিটিং রয়েছে। আইসিসির বার্ষিক কনফারেন্স ২২ জুলাই থেকে। তাতে যোগ দেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। বোর্ডসূত্রে খবর, ওই বৈঠকের আগেই বোর্ডের শীর্ষকর্তারা বার্মিংহ্যামে পৌঁছে যাবেন। সেখানে গিয়ে অন্য বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গেও ভারত বনাম অবশিষ্ট বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়ে কথা বলবেন সৌরভ, জয়রা। এমনকী ওই ম্যাচ খেলতে গিয়ে কোনও ক্রিকেটার যাতে আর্থিকভাবেও ক্ষতির মুখে না পড়েন তার নিশ্চয়তা দেওয়া হবে বিসিসিআইয়ের তরফে। অন্য বোর্ডগুলিকে অনুরোধ করা হবে এই ম্যাচটির জন্য ক্রিকেটারদের ছাড়ার জন্য।

দিল্লিতেই হবে ম্যাচটি

দিল্লিতেই হবে ম্যাচটি

এই ম্যাচটিকে ফ্রেন্ডলি না আন্তর্জাতিক টি ২০ ম্যাচের তকমা দেওয়া হবে সেটা পরিষ্কার নয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই হতে পারে এই ম্যাচটি। ঠাসা ক্রীড়াসূচির মধ্যেই ক্রিকেটপ্রেমীরাও একটি অন্য স্বাদের টি ২০ ম্যাচ দেখতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+