Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর, বিনামূল্যেই মোবাইলে দেখুন টি২০ বিশ্বকাপ, জানুন বিস্তারিত

টিভিতে দেখার পাশাপাশি মোবইল অ্যাপে এখন খেলা দেখেন প্রচুর সংখ্যক মানুষ। স্মার্টফোনোর যুগে ফুটবল হোক বা ক্রিকেট, খেলা দেখা এখন অনেক সহজ। টি২০ বিশ্বকাপের আগে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দারুন সুখবর দি‌ল ডিজনি হটস্টার।

আইপিএল, আইএসএল হোক বা সাম্প্রতিককালে এশিয়া কাপ বা একদিনের বিশ্বকাপ। বিনামূল্যেই মোবাইলে অ্যাপের মাধ্যমে দেখতে পেয়েছেন ক্রীড়াপ্রেমীরা। এবার সেই সুযোগ থাকছে টি২০ বিশ্বকাপেও। অর্থ্যাত আইসিসি একদিনের বিশ্বকাপের পর এবার টি২০ বিশ্বকাপও মোবাইল বিনামূল্যে দেখতে পাবেন দর্শকরা। শুধুমাত্র সংশ্লিষ্ট অ্যাপটি মোবাইলে থাকতে হবে।

T20 World Cup

চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। আগামী বছর ৪-৩০ জুন হবে মেগা এই টুর্নামেন্ট।

এই টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। আর্কষণের কেন্দ্রবিন্দুতে ৯ জুন ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ সর্বদা সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের জন্য একটি হাইভোল্টেজ ম্যাচ। পাশাপাশি দুই দেশের কূটনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। এশিয়া কাপ ও বিশ্বকাপের ম্যাচেই দুই দেশ মুখোমুখি হয়। আর এই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বীরা মুখোমুখি হলে আন্তর্জাতিক ইভেন্টে এমন কোনো দুই দল নেই যার ক্রেজ এরথেকে বেশি।

৯ জুন টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের টিকিটের দাম প্রাথমিকভাবে ৬ ডলার অর্থাৎ ৪৯৭ টাকার মতো নির্ধারিত করা হলেও, রিসেল মার্কেটে টিকিটের দাম আকাশছোঁয়া। আইসিসির সরকারি ওয়েবসাইটে হু হু করে টিকিট বিক্রি হচ্ছে

এই মেগা ম্যাচের টিকিটের চাহিদাও বেশ উর্ধ্বমুখি। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মোট দর্শক আসন সংখ্যা কম। ফলে টিকিটের চাহিদা প্রচণ্ড বেশি।এবার ভারত-পাকিস্তান ম্যাচের একটি টিকিটের দাম ভেঙে দিল সব রেকর্ড। ম্যাচের ভিআইপি টিকিটের দাম শুরুতে ৩৩ হাজার টাকা ছিল। যা আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল।

ইতিমধ্যেই জানা গিয়েছে টি২০ বিশ্বকাপের জন্য ১লা মে-র মধ্যে সব দলকেই তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে। ২৫শে মে-র মধ্যে দলগুলি তাঁদের স্কোয়াডে পরিবর্তন করতে পারবে। এরপর চোট বা অন্য কোনও সমস্যার কারণে দলে পরিবর্তন করতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে। দলগুলি ভেন্যু পৌঁছানোর উপর নির্ভর করছে কতগুলি করে প্রস্তুতি ম্যাচ তাঁরা খেলতে পারবেন। তবে প্রতিটি দলের জন্য দুটি করে প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+