Glenn Maxwell: অ্যাডিলেডে ম্যাক্সওয়েল ঝড়, শতরান করে টি২০-তে রোহিতের রেকর্ডে ভাগ বসালেন অজি ব্যাটসম্যান
গ্লেন ম্যাক্সওয়েল, যেদিন ব্যাট হাতে আপন ছন্দে থাকবেন সেদিন প্রতিপক্ষ বোলারদের কোনও রণকৌশলই কাজ করবে না। ঠিক যেমনটা হল রবিবার অ্যাডিলেডে। ম্যাক্স ঝড়ে তছনছ হয়ে গেল ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ ম্যাচে শতরান করে বিশ্ব রেকর্ড গড়লেন। সেই সঙ্গে টি২০ বিশ্বকাপের আগে রোহিত শর্মার উপর চাপও বাড়ালেন।
রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে সেঞ্চুরি করলেন ম্যাক্সওয়েল। এর ফলে টি২০ ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার বিশ্ব রেকর্ডকে ছুঁয়ে ফেলেছেন। টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা। এটি তিনি জানুয়ারিতে গড়েছিলেন। এর আগে রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েল এবং সূর্যকুমার যাদব টি২০ ক্রিকেটে ৪টি করে সেঞ্চুরি করেছিলেন।

গত নভেম্বরে ভারতের বিপক্ষেই আন্তর্জাতিক টি২০ সবচেয়ে বেশি শতকের রেকর্ডে রোহিত শর্মাকে ছুঁয়ে ফেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। দুজনেরই তখন ছিল চারটি করে সেঞ্চুরি। এরপর জানুয়ারি মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে যান হিটম্যান। টি২০ অন্তর্জাতিকে পঞ্চম শতরানটি করেছিলেন রোহিত। এক মাস না পেরোতেই আবার রোহিতকে ছুঁয়ে ফেললেন ম্যাক্সওয়েল।
আন্তর্জাতিক টি২০ সবচেয়ে বেশি শতরান করার দিক থেকে রোহিত ও ম্যাক্সওয়েলের পরই আইসিসি টি২০ ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে থাকা ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব রয়েছেন। তাঁর কাছে সুযোগ রয়েছে রোহিত-ম্যাক্সওয়েলের থেকে কম ইনিংসে টি২০তে পঞ্চম শতরান করার। কারণ ৫৭টি ইনিংসে তিনি দেশের হয়ে টি২০তে চারটি সেঞ্চুরি করেছেন।
এবার এক নজরে দেখে নিন আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে শতরানের নিরিখে প্রথম পাঁচটি স্থানে আছেন কোন ব্যাটসম্যানরা? ১০২ ম্যাচে ৯৪ ইনিংসে ৫টি শতরান করেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ভারত অধিনায়ক রোহিত শর্মা ১৫১ ম্যাচে ১৪৩ ইনিংসে ৫টি সেঞ্চুরি করেছেন। তালিকায় তৃতীয় নাম সূর্যকুমার যাদব। ভারতীয় ব্যাটার ৫৯ ম্যাচে ৫৬ ইনিংসে ৪টি শতরান করেছেন।
Rohit Sharma: অনুপ্রেরণার আরও নাম 'টুয়েলভ ফেল’, বিধু বিনোদের সিনেমাতে মজেছেন রোহিতও, দেখুন ভিডিও
সূর্যকুমারের পরে আছেন অনামী সাবায়ন ডাভিজি। চেক প্রজাতন্ত্রের এই ক্রিকেটার ৩১ ম্যাচে ৩১ ইনিংসে ৩টি টি২০ আন্তর্জাতিক শতরান করেছেন। নিউজিল্যান্ডের কলিন মুনরো ৬২ ম্যাচে ৬২ ইনিংসে ৩টি শতরান করে তালিকায় পঞ্চম স্থানে আছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications