Glenn Maxwell: ম্যাক্সওয়েল ভারত সফরে অনিশ্চিত, গোড়ালির চোট অস্ট্রেলিয়া শিবিরে সংশয় বাড়াল বিশ্বকাপের আগে

Glenn Maxwell: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া শিবিরকে চিন্তায় রাখছে গ্লেন ম্যাক্সওয়েলের ফিটনেস। এই তারকা অলরাউন্ডারের ভারতে খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সে কারণে তিনি অস্ট্রেলিয়ার তুরুপের তাস হয়ে উঠতে পারেন বিশ্বকাপে।

যদিও ম্যাক্সওয়েলের গোড়ালিতে যে চোট রয়েছে তাতে কবে তিনি মাঠে নামতে পারবেন তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইতিমধ্যেই তিনি ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার টি ২০ সিরিজ থেকে।

Glenn Maxwell: ম্যাক্সওয়েল ভারত সফরে অনিশ্চিত,

ম্যাক্সওয়েলের পা ভাঙার পর মাঠে ফিরেছিলেন। কিন্তু যে পা ভেঙেছিল তার গোড়ালিতেই ব্যথা অনুভব করছেন। এই চোটের কারণে ভারত সফরেও অনিশ্চিত ম্যাক্সওয়েল।

দক্ষিণ আফ্রিকায় পৌঁছনোর পর মাত্র ৪ দিন সেখানে ছিলেন। প্রথম ট্রেনিং সেশনেই দৌড়ানোর সময় বাঁ পায়ের গোড়ালিতে যন্ত্রণা ও অস্বস্তি অনুভব করেন। যদিও পা ভাঙার সময় যেখানে চোট ছিল, এখন যেখানে ব্যথা অনুভব করছেন দুটি আলাদা জায়গা। ফলে আগের চোটের সঙ্গে এই ব্যথার সম্পর্ক নেই বলেই মনে করা হচ্ছে।

Glenn Maxwell: ম্যাক্সওয়েল ভারত সফরে অনিশ্চিত,

এই যন্ত্রণার জন্য ম্যাক্সওয়েলকে কর্টিসন ইঞ্জেকশন নিতে হচ্ছে। তিনি বলেছেন, আমি এখনও ভারত সফরে কয়েকটি ম্যাচ খেলতে চাইছি। তবে আমার উপর কোনও চাপ নেই। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের স্টাফরা ঝুঁকি নিতে চাইছেন না। বিশ্বকাপের আগে অনেকটা সময় রয়েছে। তাই তাড়াহুড়ো না করে এক বা দুই সপ্তাহ বিশ্রামে থেকে পুরো বিশ্বকাপ খেলাই লক্ষ্য ম্যাক্সওয়েলের।

টি ২০ সিরিজ অস্ট্রেলিয়া জিতেছে ৩-০ ব্যবধানে। এরপর দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলে ভারতে আসবে অস্ট্রেলিয়া। সন্তানের জন্মের কারণে এই সিরিজে আগেই না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যাক্সওয়েল। এই চোট নিয়ে তিনি খুব বেশি চিন্তিত নন। চলতি সপ্তাহেই পুরোদমে অনুশীলন শুরু করতে পারবেন বলেও আশাবাদী।

একদিকে নিজের চোট সারিয়ে মাঠে ফেরার লড়াই, অন্যদিকে প্রথমবার বাবা হতে চলেছেন। সব কিছু ম্যানেজ করেই বিশ্বকাপকে পাখির চোখ করছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাট কোহলির সতীর্থ তথা ভারতের জামাই ম্যাক্সওয়েল। তিনি যদি বিশ্বকাপে না খেলতে পারেন সেক্ষেত্রে প্ল্যান বি রেডি অস্ট্রেলিয়ার। ইতিমধ্যেই ম্যাক্সওয়েলের জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন টিম ডেভিড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+